13/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মেঘনা ব্রিকসের চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের এই শুভক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, ব্যর্থতা ও হতাশা ভুলে আমরা যেন নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যেতে পারি—এই আমাদের প্রত্যাশা।
বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিনটি আমাদের শেখায় ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে থাকার বার্তা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি-এই চেতনা হোক আমাদের শক্তি।
বর্তমান সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
গণতন্ত্রকে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে তার মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা গঠন, আইনের শাসন ও বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মানে আমরা সবাই সচেষ্ট হবো- এটাই হোক, আজকের দিনে আমাদের অঙ্গীকার ।
নতুন বছরে আমি আশা করি, আমাদের প্রিয় বাংলাদেশ উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে, মানুষের জীবনমান উন্নত হবে এবং এ দেশে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে উঠবে। তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নতুন বছরের এই শুভক্ষণে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করি।
#নববর্ষ