EMAM Engineering & consultancy

EMAM Engineering & consultancy STRENGTH IN STRUCTURE, BEAUTY IN DESIGN

21/03/2026
গুজরা গ্রামের বাসিন্দা মোর্শেদ ভাইয়ের অসাধারণ একতলা গ্রামের বাড়ি।
06/03/2026

গুজরা গ্রামের বাসিন্দা মোর্শেদ ভাইয়ের অসাধারণ একতলা গ্রামের বাড়ি।

Slab casting time
03/03/2026

Slab casting time

14/02/2026

#রডে (Rebar) #মরিচা থাকলে ভবনের স্থায়িত্ব ও শক্তির উপর সরাসরি প্রভাব পড়ে। নিচে সহজভাবে সমস্যাগুলো তুলে ধরা হলো—
🔴 ১. বন্ধন শক্তি কমে যায়
কংক্রিট ও রডের মধ্যে যে bonding তৈরি হয়, মরিচা হলে তা দুর্বল হয়ে যায়। ফলে লোড সঠিকভাবে ট্রান্সফার হয় না।
🔴 ২. রডের ব্যাস কমে যায়
দীর্ঘদিন মরিচা থাকলে রড ক্ষয়ে পাতলা হয়ে যায়। এতে তার load carrying capacity কমে যায়।
🔴 ৩. কংক্রিটে ফাটল ধরে
মরিচা ধরলে রডের আয়তন বেড়ে যায় ( )। এতে কংক্রিটে চাপ সৃষ্টি হয়ে ক্র্যাক বা ফাটল দেখা দেয়।
🔴 ৪. ভবনের আয়ু কমে যায়
রড ক্ষয় হলে পুরো স্ট্রাকচারের কমে যায়। ভবন দুর্বল হয়ে পড়ে।
✅ সমাধান কী?
হালকা মরিচা থাকলে ওয়্যার ব্রাশ দিয়ে পরিষ্কার করে ব্যবহার করা যায়।
বেশি মরিচা হলে রড ব্যবহার না করাই ভালো।
রড মাটির উপর না রেখে উঁচু ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।
দীর্ঘ সময় খোলা আকাশের নিচে রাখা যাবে না।

06/02/2026

বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত কাজের ধাপ সমূহ:-

১। সীমানা নির্ধারন
২। লে-আউট, রাজউক সেট ব্যাক চেক
৩। পাইলিং ক) পাইল পয়েন্ট সেন্টার করা
খ) বোরিং করা
গ) খাচা বাধা
ঘ) ব্লক দেওয়া
ঙ) ওয়েল্ডিং করা
চ) খাচা ঢুকানো
ছ) ঢালায়
৪। মাটি কাটা
৫। ড্রেসি, লেভেলিং, কম্পেকশন
৬। সোলিং, সিসি ঢালায়
৭। সাটারিং রড বাধায় সহ পাইল ক্যাপ বা ফুটিং ঢালায়
৮। সাটারিং রড বাধায় সহ সট কলাম, ম্যাট ঢালায়
৯। সাটারিং রড বাধায় সহ আন্ডার গ্রাউন্ড পানির ট্যাংক ঢালায়
১০। মাটি, বালি ভরাট ও কম্পেকশন
১১। লেভেলিং, সোলিং, সাটারিং রড বাধায় সহ গ্রেডবীম ঢালায়, কিউরিং
১২। বালি ভরাট ও কম্পেকশন
১৩। গ্রাউন ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৪। কলামে চট মোড়ানো, কিউরিং
১৫। গ্রাউন ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায়
জ) ছাদে পানি বেধে দেওয়া
১৬। ফাস্ট টু সিক্স ফ্লোর কলাম ও লিফ্ট ওয়াল
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
১৭। কলামে চট মোড়ানো, কিউরিং
১৮। ফাস্ট টু সিক্স ফ্লোর বীম ছাদ বা ফ্লাট ছাদ
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
চ) ইলেকট্রিক পাইপ চেক
ছ) ঢালায় (ছাদের ঢালাইয়ের সময় ইলেকট্রিক পাইপ লাইন গুলো চেক) জ) ছাদে পানি বেধে দেওয়া ১৯। চিলাকুটার কলাম
ক) রড বাইন্ডিং
খ) সাটারিং
গ) সল চেক
ঘ) ঢালায়
২০। লিফ্ট মেশিন রুম অভার হেড পানি ট্যাংক
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) বীম ও ছাদে রড ঙ) আউট লাইন চেক
ঙ) ঢালায় চ) ছাদে পানি বেধে দেওয়া ২১। জলছাদ
ক) ছাদ চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) চুন ফোটানো
ঘ) চুন চালা
ঙ) খোয়া, সুরকি, চুন দিয়ে
শুকনা অবস্থায় কাটা
চ) রসুন, তেতুল, চিটাগুড়
মেশানো পানি দিয়ে
ভেজানো
ছ) কম পক্ষে সাতটা কাটা
দেওয়া
জ) ভাল ভাবে পচানো
ঝ) রেইন ওয়াটার পাইপের
দিকে ঢাল দিয়ে বিছানো
ঞ) ভাল ভাবে পিটানো
ট) হালোট দেওয়া
ঠ) সিমেন্ট ও চুন দিয়ে
তালের ব্রাস দিয়ে
ফিনিশিং দেওয়া
ড) খড়, কচুরী পানা চট দিয়ে
পানি দিয়ে ছাদ ঠান্ডা
রাখা
ঢ) প্যরাপেট গাথুনী ও প্লাষ্টার
২২। গাথুনী করা
ক) গাথুনীর লে- আউট দেওয়া
খ) ক্লাইন্ট লেন্ডওনার দিয়ে চেক
গ) ইট ভেজানো
ঘ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঙ) কিউরিং করা
২৩। লিন্টেল
ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৪। ফলস স্ল্যাব ক) সাটারিং
খ) রড বাইন্ডিং
গ) লেভেলিং
ঘ) ঢালায়
ঙ) কিউরিং
২৫। লিন্টেল, ফলস স্ল্যাবের উপর গাথুনী
২৬। চৌকাঠ, গ্রীল, রেলিং ফিটিং
ক) সল চেক
২৭। ইলেকট্রিক ওয়াল পাইল ও ইস্টীল বক্স ফিটিং
ক) গুরুপ কাটা
খ) পাইপ জ্যাম
গ) ইস্টীল বক্স ফিটিং
২৮। প্লাষ্টার
ক) গাথুনী পরিষ্কার ও ভেজানো
খ) বালি চালা ও ধৌয়া
গ) সঠিক অনুপাতে মসলা
মিশানো
ঘ) সিলিং, বীম, কলাম চিপিং
ঙ) প্লাষ্টার
চ) কিউরিং
২৯। টাইলস চয়েজ ক্লাইন্ট, ল্যান্ডওনার
৩০। ওয়াল টাইলস
ক) স্যানিটারী ইন্টারনাল ওয়ারিং
খ) পেসার চেক
গ) ভাটিক্যাল পাইপ
ঘ) টাইলস ফিটিং
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩১। ফ্লোর টাইলস
ক) চিপিং
খ) পানি দিয়ে ধোয়া
গ) ডিস টেলিফোন ক্যাবল দেওয়া
ঘ) বাথ রুমের ফ্লোরে স্লোপ দেওয়া
ঙ) কিউরিং
চ) পয়েন্টিং
৩২। বেসিন সিংক ফিটিং
৩৩। মার্বেল গ্রানাট ফিটিং
৩৪। রং
ক) পাথর ও ৩২০ পেপার দিয়ে ঘোষা
খ) পরিষ্কার
গ) সিলার
ঘ) পুটি
ঙ) ঘোষা
চ) ফাস্ট কোট
ছ) সেকেন্ড কোট
জ) ফাইনাল কোট
৩৫। পলিশিং
ক) ভাল ভাবে ঘোষা
খ) আস্তর দেওয়া
গ) পুটি কাটা
ঘ) পলিশ করা
৩৬। থাই ফিটিং
ক) আউটার লাগানো
খ) গ্লাস পাল্লা ফিটিং
গ) সিলিকন গাম দেওয়া
৩৭। দরজার পাল্লা ফিটিং
৩৮। ইলেকট্রিক ক্যাবল টানা
৩৯। সুইচ সকেট, ব্রকার লাগানো
৪০। গ্রাউন্ট ফ্লোরে ৬"~৮" লাইন টানা
৪১। পিট করা, মিটার পিট, মাষ্টার পিট করা
৪২। বাউন্ডারী ওয়াল করা
৪৩। মেন গেইট লাগানো
৪৪। কোম্পানীর নাম সহ লোগো লাগানো
৪৫। বাগান করা
৪৬। স্যানিটারী ফিটিং ফিকসার লাগানো
৪৭। লিফ্ট, সাব ইস্টেশন, জেনারেটর ফিটিং
৪৮। ওয়াসা কানেকশন
৪৯। ইলেকট্রিক কানেকশন
৫০। ধোয়া পুছা পরিষ্কার করে আনুষ্ঠানিক ভাবে হেন্ড ওভার দেওয়া।

06/02/2026

বাড়ি নির্মাণে খরচ বাঁচাতে হলে পরিকল্পনা + সঠিক সিদ্ধান্ত + মানসম্মত তদারকি এই তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিচে ধাপে ধাপে বাস্তবসম্মত কিছু উপায় তুলে ধরছি।
------------------------------------------------------------------------------
১️। সঠিক প্ল্যান ও ডিজাইনঃ-
▪️অপ্রয়োজনীয় কার্ভ, প্রজেকশন, ডাবল হাইট এড়িয়ে চলুন।
▪️কলাম বিম গ্রিড সিস্টেমে রাখলে রড ও কংক্রিট কম লাগে।
▪️ভবিষ্যতে এক্সটেনশন করলে যেন ভাঙচুর না লাগে—এভাবে প্ল্যান করুন।
▪️স্থাপত্য ও স্ট্রাকচারাল ডিজাইন একসাথে করান।
▪️ভুল প্ল্যান = ১০–২০% অতিরিক্ত খরচ

২। মাটি পরীক্ষা (Soil Test) বাদ দেবেন নাঃ-
▪️মাটি না জেনে ফাউন্ডেশন করলে অনেক সময় অপ্রয়োজনীয় বড় পাইল/ফুটিং দিতে হয়।
▪️সঠিক Soil Test করলে ৫–১৫% ফাউন্ডেশন খরচ কমে

৩। উপকরণ (Materials) বাঁছাইয়ে বুদ্ধিমান হোনঃ-
🔹 রড
▪️BNBC অনুযায়ী Grade 60 যথেষ্ট (400W/500W) (অযথা বেশি গ্রেড নেবেন না)
▪️ওজন ও ডায়ামিটার মিলিয়ে নিন

🔹 সিমেন্ট
▪️নামী ব্র্যান্ড ঠিক আছে, তবে একই কাজের জন্য অতি দামি সিমেন্ট দরকার নেই

🔹 ইট
▪️সব জায়গায় ১ম শ্রেণির ইট লাগবে না, ক্ষেত্র দেখে কাজে লাগান
▪️পার্টিশন ও নন-লোড বেয়ারিং ওয়ালে ২য়/৩য় শ্রেণি ব্যবহার করা যায়

৪️। সঠিক রেশিও ও মিক্স ডিজাইনঃ-
▪️চোখের আন্দাজে ঢালাই নয়
▪️ডিজাইন অনুযায়ী মিক্স করলে
▪️সিমেন্ট অপচয় কমে
▪️শক্তিও ঠিক থাকে

৫️। শ্রমিক ব্যবস্থাপনাঃ-
▪️কাজ ভাগ করে দিন (মেস্ত্রি + হেলপার)
▪️কাজের আগে ড্রয়িং বুঝিয়ে দিন, নইলে রি-ওয়ার্কে খরচ বাড়ে
▪️দৈনিক অগ্রগতি চেক করুন

৬️। অপচয় (Wastage) কমানঃ-
▪️সিমেন্ট খোলা জায়গায় রাখবেন না
▪️রড কাটা পরিকল্পনা করে করুন
▪️ভাঙা ইট/খোয়া র‍্যাম্প, ফিলিং কাজে ব্যবহার করুন

৭️। ফিনিশিংয়ে স্মার্ট সিদ্ধান্তঃ-
▪️শুরুতেই সব Luxury Finish দরকার নেই
▪️প্রথমে বেসিক ফিনিশ → পরে ধাপে ধাপে উন্নয়ন
▪️একই ডিজাইনের টাইল/স্যানিটারি একাধিক জায়গায় ব্যবহার করুন

৮️। নিজে তদারকি বা অভিজ্ঞ সুপারভাইজারঃ-
▪️“দেখে রাখার লোক নাই” = সবচেয়ে বড় খরচ
▪️প্রতিদিন ১৫–২০ মিনিট হলেও সাইটে নজর দিন।

৯️। ঠিকাদার নির্বাচনঃ-
▪️Lowest quote নয়, Work breakdown + material specification দেখে সিদ্ধান্ত নিন

▪️লিখিত চুক্তি (Agreement) অবশ্যই করুন

১০️। বাজেট প্ল্যান আগে করুনঃ-
▪️প্রতি স্কয়ার ফিট আনুমানিক খরচ বের করুন

কলাম কত প্রকার ও কি কি?নির্মাণশিল্পে (Civil Construction) কলাম বা স্তম্ভ মূলত ভারবহনকারী একটি উলম্ব কাঠামো, যা কাঠামোর ও...
04/02/2026

কলাম কত প্রকার ও কি কি?

নির্মাণশিল্পে (Civil Construction) কলাম বা স্তম্ভ মূলত ভারবহনকারী একটি উলম্ব কাঠামো, যা কাঠামোর ওজন মাটির নিচে স্থানান্তর করে । ব্যবহারের ক্ষেত্র, লোড, আকৃতি এবং উপাদানের ওপর ভিত্তি করে কলামকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা হয় ।

লোডের ওপর ভিত্তি করে কলামের প্রকারভেদ:
১. অ্যাক্সিয়ালি লোডেড কলাম (Axially Loaded Column): ভার যখন কলামের কেন্দ্রবিন্দুতে পড়ে।
২. ইকসেন্ট্রিক্যালি লোডেড কলাম (Eccentrically Loaded Column): ভার যখন কেন্দ্রের বাইরে পড়ে।

আকৃতির ওপর ভিত্তি করে কলামের প্রকারভেদ:
১. বর্গাকার বা আয়তাকার কলাম (Square/Rectangular Column): সাধারণ ভবনে বেশি ব্যবহৃত হয়।
২. বৃত্তাকার কলাম (Circular Column): সাধারণত পিলিং বা নান্দনিকতার জন্য ব্যবহৃত হয়।
৩. এল-আকৃতির কলাম (L-Shaped Column): ভবনের কোণায় ব্যবহৃত হয়।
৪. টি-আকৃতির কলাম (T-Shaped Column): মূলত ব্রিজের কাজে ব্যবহৃত হয়।

রিইনফোর্সমেন্ট বা শক্তিবর্ধক টাইয়ের ওপর ভিত্তি করে:
১. টাইড কলাম (Tied Column): রডগুলো টাই বার দিয়ে বাঁধা থাকে, যা সাধারণত বর্গাকার হয়।
২. স্পাইরাল কলাম (Spiral Column): পেঁচানো রড দিয়ে তৈরি, যা বেশি লোড নিতে পারে।

দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত অনুযায়ী (Slenderness Ratio):
১. শর্ট কলাম (Short Column): কম উচ্চতার ও মোটা কলাম।
২. লং কলাম (Long Column): বেশি উচ্চতার ও চিকন কলাম।

নির্মাণ উপাদান অনুযায়ী: আরসিসি (RCC), স্টিল, কাঠ বা পাথরের কলাম।

03/02/2026

BNBC (Bangladesh National Building Code) অনুযায়ী বিল্ডিংয়ের Load গুলো ক্রমানুসারে ও বিস্তারিত ব্যাখ্যা নিচে সহজ ভাষায় দেওয়া হলো—

Load এর নাম

1/ Dead Load
2/ Live Load
3/ Wind Load
4/ Earthquake Load
5/ Other / Special Load

১️⃣ Dead Load (DL) – স্থায়ী লোড

👉 বিল্ডিং শেষ হওয়ার পর যেসব লোড সব সময় একই থাকে।

অন্তর্ভুক্ত:

RCC স্ল্যাব, বিম, কলাম এর নিজস্ব ওজন

ইট/ব্লক দেয়াল

প্লাস্টার

ফ্লোর ফিনিশ (টাইলস, মোজাইক)

স্থায়ী পার্টিশন

স্থায়ী সার্ভিস পাইপ/ডাক্ট

গুরুত্বপূর্ণ তথ্য:

কংক্রিট ইউনিট ওজন ≈ 24 kN/m³

ইটের দেয়াল ≈ 18–20 kN/m³

📌 ডিজাইনের সবচেয়ে নিশ্চিত লোড

২️⃣ Live Load (LL) – ব্যবহারজনিত লোড

👉 মানুষ ও চলমান বস্তু দ্বারা সৃষ্ট পরিবর্তনশীল লোড।

অন্তর্ভুক্ত:

মানুষ

ফার্নিচার

অফিস ইকুইপমেন্ট

চলমান পার্টিশন

BNBC অনুযায়ী সাধারণ মান:

Residential Room → 2.0 kN/m²

Office → 3.0–4.0 kN/m²

Stair & Corridor → 4.0 kN/m²

Roof (Accessible) → 1.5–2.0 kN/m²

📌 ডিজাইনে সর্বোচ্চ সম্ভাব্য লোড ধরা হয়

৩️⃣ Wind Load (WL) – বায়ু লোড

👉 বাতাসের চাপ ও টানের কারণে বিল্ডিংয়ে কাজ করা পার্শ্বীয় লোড।

নির্ভর করে:

বিল্ডিং উচ্চতা

বাতাসের গতি (Wind Speed)

এলাকা (Coastal / Inland)

বিল্ডিং আকৃতি

প্রভাব:

বিল্ডিং দুলে যায়

কলাম, শিয়ার ওয়াল, ফাউন্ডেশনে চাপ বাড়ে

📌 উঁচু ভবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

৪️⃣ Earthquake Load (EL) – ভূমিকম্প লোড

👉 ভূমিকম্পের সময় ভূমির কম্পনের ফলে সৃষ্ট ডাইনামিক লোড।

নির্ভর করে:

Seismic Zone (বাংলাদেশ: Zone-2, 3, 4)

Soil Type (Soft soil বেশি ঝুঁকিপূর্ণ)

বিল্ডিং ওজন

Structural System (Moment Frame, Shear Wall)

প্রভাব:

আনুভূমিক ফোর্স সৃষ্টি হয়

কলাম-বিম জয়েন্টে বেশি স্ট্রেস

📌 BNBC অনুযায়ী বাধ্যতামূলক

৫️⃣ Other / Special Load – বিশেষ লোড

👉 নির্দিষ্ট পরিস্থিতিতে প্রযোজ্য অতিরিক্ত লোড।

অন্তর্ভুক্ত:

Water Load (ট্যাংক, সুইমিং পুল)

Impact Load (লিফট, ক্রেন)

Temperature Load

Shrinkage & Creep

Construction Load

Soil & Earth Pressure (বেসমেন্ট)।

Address

1831/1832, চট্টগ্রাম
Chittagong
4377

Website

Alerts

Be the first to know and let us send you an email when EMAM Engineering & consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share