Nut Bolt

Nut Bolt সময়ের সাথে, আমরা চলে যাচ্ছি, না ফেরার দেশে তাহলে আমাদের কিসের এতো অহংকার।

১. স্টার্টিং কারেন্ট সাময়িকমোটর চালু হওয়ার সময় রোটর স্থির থাকে, তাই Back EMF থাকে না। এজন্য শুরুতে বেশি কারেন্ট নেয়।কিন্...
21/05/2026

১. স্টার্টিং কারেন্ট সাময়িক
মোটর চালু হওয়ার সময় রোটর স্থির থাকে, তাই Back EMF থাকে না। এজন্য শুরুতে বেশি কারেন্ট নেয়।
কিন্তু এই বেশি কারেন্ট সাধারণত থাকে মাত্র:
২–১০ সেকেন্ড (মোটরের ধরন অনুযায়ী)
Overload relay এই স্বল্প সময়ের কারেন্টকে “Fault” হিসেবে ধরে না।
২. Overload Relay এর Time Delay বৈশিষ্ট্য আছে
অধিকাংশ overload relay হলো Inverse Time Relay।
অর্থাৎ:
কারেন্ট যত বেশি হবে, ট্রিপের সময় তত কমবে।
কিন্তু সাথে সাথে ট্রিপ করবে না।
এটা এমনভাবে সেট করা থাকে যেন মোটর স্টার্ট নিতে পারে।
উদাহরণ:
মোটর যদি ৬ গুণ কারেন্ট নেয় ৩ সেকেন্ডের জন্য,
Relay বুঝে এটি স্টার্টিং অবস্থা,
তাই ট্রিপ না করে অপেক্ষা করে।
৩. Thermal Overload Relay তাপের ভিত্তিতে কাজ করে
অনেক overload relay এর ভিতরে bimetal strip থাকে।
বেশি কারেন্ট গেলে strip গরম হয় এবং বাঁকিয়ে ট্রিপ করায়।
কিন্তু স্টার্টিং কারেন্ট খুব অল্প সময় থাকে বলে পর্যাপ্ত তাপ তৈরি হওয়ার আগেই মোটর স্বাভাবিক কারেন্টে চলে আসে।
তাই relay ট্রিপ করে না।
তাহলে কখন ট্রিপ করবে?
যদি:
মোটর দীর্ঘ সময় ধরে বেশি কারেন্ট নেয়,
Bearing jam হয়,
Overload পড়ে,
বা single phasing হয়,
তখন relay গরম হয়ে ট্রিপ করবে এবং মোটরকে রক্ষা করবে।
সহজ ভাষায় সারকথা
Overload relay জানে যে মোটর চালু হওয়ার সময় কিছুক্ষণের জন্য বেশি কারেন্ট নেওয়া স্বাভাবিক। তাই এটি “সময়” বিবেচনা করে কাজ করে।
অল্প সময়ের ৫–৭ গুণ কারেন্ট সহ্য করে, কিন্তু দীর্ঘ সময় বেশি কারেন্ট থাকলে তখন ট্রিপ করে মোটরকে বাঁচায়।

"৫০ আরএম NYY ক্যাবল" বলতে মূলত একটি বৈদ্যুতিক তারকে বোঝানো হয়, যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এখানে ব্যবহৃত প্রতিটি...
19/05/2026

"৫০ আরএম NYY ক্যাবল" বলতে মূলত একটি বৈদ্যুতিক তারকে বোঝানো হয়, যার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এখানে ব্যবহৃত প্রতিটি অক্ষর ও সংখ্যার আলাদা অর্থ রয়েছে, যা নিচে ব্যাখ্যা করা হলো:

৫০: এই সংখ্যাটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্দেশ করে। এর একক হলো বর্গ মিলিমিটার (মিমি²)। অর্থাৎ, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ৫০ মিমি²।

আরএম (RM): "আরএম" বলতে রাউন্ড মাল্টিওয়্যার (Round Multiwire) বোঝায়। এটি তারের গঠন নির্দেশ করে। অর্থাৎ, তারটি অনেকগুলো সরু তার একসাথে পাকানো অবস্থায় তৈরি।

এনওয়াইওয়াই (NYY): এটি তারের ধরনের একটি কোড। এই ধরনের তার সাধারণত পিভিসি (PVC) ইনসুলেটেড পাওয়ার ক্যাবল হিসেবে পরিচিত। এই ক্যাবলগুলো সাধারণত বৈদ্যুতিক শক্তি সঞ্চালনের জন্য ব্যবহার করা হয়।

সংক্ষেপে, ৫০ আরএম এনওয়াইওয়াই ক্যাবল হলো ৫০ বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, রাউন্ড মাল্টিওয়্যার গঠনের, পিভিসি ইনসুলেটেড পাওয়ার ক্যাবল।

18/04/2026

সাইলোর কাজের জন্য কিছু হেল্পার লাগবে নতুন পুরাতন সবাই ইনবক্স করতে পারেন। বেতন আলোচনা সাপেক্ষে। মোবাইল নাম্বার ইনবক্স করবেন।

17/04/2026

ফেজবুক যা দেয়, তার চেয়েও বেশি মানুষ কে মানুষ ভিক্ষা দেয়।

15/04/2026

সাব-স্টেশনে পাথর ব্যবহার করা হয় কেন?

আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সাবস্টেশনে গেলেই খালি পাথর দেখতে পাওয়া যায়। কিন্তু পাথরের পরিবর্তে বালি কিংবা ঘাস ব্যবহার করা কি যেত না? চলুন জেনে আসি এই পাথরের নেপথ্যে রহস্য🤔🤔

💛প্রথমত অবশ্যই GPR (ground potential rise) মিনিমাইজ করার জন্য।

💛এর দ্বারা ভূমির রোধ বেড়ে যায় বলে স্টেপ পটেনশিয়াল ( step potential) এবং (touch potential) লিমিট কম থাকে এবং যারা সাবস্টেশনে কাজ করে তাদের ইলেক্ট্রিক শক হবার পসিবিলিটি কমে যায়।

এছাড়াও এর দ্বারা নিম্নলিখিত সুবিধা পাওয়া যায় বোনাস হিসেবেঃ

💛 ঘাস বা আগাছা জন্মায় না, ফলে পরিচ্ছন্ন থাকে,

💛সাপ, ব্যাঙ, গিরিগিটি, ইঁদুর প্রভৃতি প্রাণী চলাচল কমে যায়, ফলে শর্ট সার্কিট হবার আশঙ্কা কমে যায়,

💛বৃষ্টির পানি দ্রুত নেমে যায় ফলে কাঁদা বা পিচ্ছিল হয় না

💛 ট্রান্সফরমার বা সার্কিট ব্রেকার ইত্যাদি থেকে তেল গড়িয়ে পড়লে তা জমে থাকে না।

💛কনক্রীটের ঢালাইয়ের তুলনায় এটি সস্তা এবং পরিষ্কারের ঝামেলা নাই।

এবার আসা যাক, স্টেপ পটেনশিয়াল এবং টাচ
পটেনশিয়ালের কথায়।

যখনই কোন সাব-স্টেশান ডিজাইনিং এর চিন্তা করা হয়। তখনই এই দুইটা বিষয় সর্বপ্রথম খেয়াল করা হয়। কারণ "Safety First!"

এই দুইটা পটেনশিয়াল ঠিকমতো ডিজাইন
করা না থাকলে বৈদ্যুতিক শক অনিবার্য।

স্টেপ পটেনশিয়ালঃ

কোন প্রাণীর দুই/চার পায়ের মাঝখানে যতটুকু
পটেনশিয়াল থাকে তাকে স্টেপ পটেনশিয়াল বলে।
যদি ভূমিতে সবর্ত্র পটেনশিয়াল সমান না থাকে তবে একজন মানুষ যদি পা দুটি ফাঁক করে দাঁড়ায় তাহলে তার দুই পায়ের মাঝখানে অবশ্যই একটি বিভব পার্থক্য অবশ্যই থাকবে। এটিই স্টেপ পটেনশিয়াল।

টাচ পটেনশিয়ালঃ

ভূমিতে দাঁড়ানো কোন ব্যক্তি কোন যন্ত্রের বডিকে স্পর্শ করা অবস্থায় ব্যক্তির শরীরে যে ব্যক্তির হাত এবং পায়ের মাঝে যে পটেনশিয়াল সেটাই টাচ পটেনশিয়াল।

শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''

02/03/2026

ব্রেকিং: তেহরানে নতুন হামলার পর ইরানের অস্থায়ী ভারপ্রাপ্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আরাফেহ নিহত হয়েছেন বলে ই.....

02/03/2026

বাংলাদেশে কি মার্কিন ঘাটি কিংবা দূতাবাস আছে। থাকলে ঘেরাও করা হোক।

18/10/2025

বাঙ্গালী কখনো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হয় না।

09/08/2025

মেয়াদ বিহীন খাজা খেয়ে বুয়েট খাদ্য অধিদপ্তের প্রশ্ন করছে। মেকানিক্যাল ফোরম্যান কি জিনিস বুয়েট সেটাই যানে না।

07/08/2025

ভালো রেজাল্ট থাকলেই, ভালো কর্মি হওয়া যায়না, তেমনি ভালো কলেজে পড়লে, বেশি দক্ষতা হয় না।

Address

Sarishabari
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nut Bolt posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share