Heidelberg Materials Bangladesh PLC.

Heidelberg Materials Bangladesh PLC. From Padma Bridge to your dream home, we provide the cement that builds Bangladesh. Join us in creating strong and sustainable structures.

একজন শিল্পী যেমন পরম মমতায় তার শ্রেষ্ঠ শিল্পকর্মটি গড়েন, মা-ও তেমনি তার ভালোবাসা, শাসন আর সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের জীব...
09/05/2026

একজন শিল্পী যেমন পরম মমতায় তার শ্রেষ্ঠ শিল্পকর্মটি গড়েন, মা-ও তেমনি তার ভালোবাসা, শাসন আর সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের জীবনকে করে তোলেন সুসংগঠিত ও সুন্দর। আমাদের জীবনের প্রতিটি স্তরে জড়িয়ে আছে মায়ের চিরস্থায়ী ভালোবাসা।

বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

'নির্মাণের জানা অজানা' কুইজ ক্যাম্পেইনের ৮ম কুইজ বিজয়ীদের অভিনন্দন!নির্বাচিত বিজয়ীরা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ- ...
05/05/2026

'নির্মাণের জানা অজানা' কুইজ ক্যাম্পেইনের ৮ম কুইজ বিজয়ীদের অভিনন্দন!

নির্বাচিত বিজয়ীরা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ- এর ফেসবুক পেজে আপনাদের ফোন নাম্বার এবং ঠিকানা ইনবক্স করুন। শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে আকর্ষণীয় উপহার।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-র আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো 'B2B Expert Meet 2026'। দেশের শীর্ষস্থানীয় রিয়ে...
03/05/2026

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-র আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো 'B2B Expert Meet 2026'।

দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, ডেভেলপার, ইন্ডাস্ট্রি লিডার এবং আমাদের সম্মানিত ব্যবসায়িক পার্টনারদের উপস্থিতিতে এই আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। দিনভর এই ইন্টারেক্টিভ সেশনে সিমেন্ট শিল্পের উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং নির্মাণ শিল্পের ভবিষ্যৎ অবকাঠামো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক আলোচনা করা হয়।

আমাদের সাথে থেকে এই আয়োজনকে সফল করার জন্য উপস্থিত সকল বিশেষজ্ঞ এবং সহযোগীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

একটি মজবুত স্থাপনার পেছনে শুধু উন্নত কাঁচামাল নয়, লুকিয়ে থাকে হাজারো শ্রমিকের নিষ্ঠা আর ঘাম। মে দিবসের এই বিশেষ দিনে আ...
30/04/2026

একটি মজবুত স্থাপনার পেছনে শুধু উন্নত কাঁচামাল নয়, লুকিয়ে থাকে হাজারো শ্রমিকের নিষ্ঠা আর ঘাম। মে দিবসের এই বিশেষ দিনে আমরা উদযাপন করি সেই অদম্য প্রাণশক্তিকে, যারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আমাদের স্বপ্নের নির্মাণকে বাস্তবতায় রূপ দেন।

প্রতিষ্ঠিত হোক শ্রমের মর্যাদা, নিরাপদ হোক প্রতিটি কর্মস্থল। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি পরিবারের পক্ষ থেকে সকলকে মহান মে দিবসের শুভেচ্ছা।

আমাদের পৃথিবী আমাদের ঘর, কিন্তু অপরিকল্পিত নগরায়ন আর অবহেলায় এই ঘর আজ সংকটাপন্ন। পৃথিবীর এই ক্লান্তি আমাদের অস্তিত্বের...
22/04/2026

আমাদের পৃথিবী আমাদের ঘর, কিন্তু অপরিকল্পিত নগরায়ন আর অবহেলায় এই ঘর আজ সংকটাপন্ন। পৃথিবীর এই ক্লান্তি আমাদের অস্তিত্বের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ধরিত্রী রক্ষায় এখনই সময় সচেতন হওয়ার।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ টেকসই নির্মাণে। ধরিত্রী দিবসে আমাদের অঙ্গীকার—পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামীর পৃথিবী হোক সবুজে ঘেরা।

আগামীর স্বপ্নদ্রষ্টা আর নতুন প্রজন্মের নেতৃত্বের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত!গত ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববি...
20/04/2026

আগামীর স্বপ্নদ্রষ্টা আর নতুন প্রজন্মের নেতৃত্বের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা গর্বিত!

গত ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের BBA ৩২তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামের গর্বিত সহযোগী ছিল হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি (HMB)। মেধাবী শিক্ষার্থীদের নতুন এই পথচলায় অনুপ্রেরণা জোগাতে আমাদের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। অনুষ্ঠানে বিভাগের সম্মানীত শিক্ষকবৃন্দ এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আমরা বিশ্বাস করি, এই নবীন শিক্ষার্থীদের হাত ধরেই রচিত হবে বাংলাদেশের সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যৎ।

15/04/2026

নির্মাণ সংক্রান্ত নানান তথ্য নিয়ে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ-এর বিশেষ কুইজ সিরিজ- 'নির্মাণের জানা অজানা'!

কুইজে অংশগ্রহণ করতে ভিডিওতে থাকা অপশনগুলো থেকে সঠিক অপশনটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন।

সঠিক উত্তর দিয়ে আপনিও হয়ে যেতে পারেন ভাগ্যবান বিজয়ী, আর বিজয়ীর জন্য থাকছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার!

কুইজ ১ উত্তর দেওয়ার শেষ সময়ঃ ৩০ ই এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯

বিশেষ দ্রষ্টব্যঃ

১. প্রতিমাসে একটি কুইজ থেকে ডিজিটাল র‍্যানডম সিলেকশনের মাধ্যমে দুইজনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
২. হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর কর্মচারী/কর্মকর্তাবৃন্দ এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না।
৩. কুইজে অংশগ্রহণকারীদের হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর ফেসবুক পেজে লাইক দিতে হবে।
৪. হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি এই ক্যাম্পেইনের শর্তাবলী পরিবর্তন বা পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

যে ভিত্তি ভরসার, সেই ভিত্তিতেই গড়ে ওঠে আগামী—এই নববর্ষে থাকুক স্থায়িত্ব আর শক্তির অঙ্গীকার।হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংল...
13/04/2026

যে ভিত্তি ভরসার, সেই ভিত্তিতেই গড়ে ওঠে আগামী—
এই নববর্ষে থাকুক স্থায়িত্ব আর শক্তির অঙ্গীকার।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।

'নির্মাণের জানা অজানা' কুইজ ক্যাম্পেইনের ৭ম কুইজ বিজয়ীদের অভিনন্দন!নির্বাচিত বিজয়ীরা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ- ...
07/04/2026

'নির্মাণের জানা অজানা' কুইজ ক্যাম্পেইনের ৭ম কুইজ বিজয়ীদের অভিনন্দন!

নির্বাচিত বিজয়ীরা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ- এর ফেসবুক পেজে আপনাদের ফোন নাম্বার এবং ঠিকানা ইনবক্স করুন। শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে আকর্ষণীয় উপহার।

দেশপ্রেমের ভিতে দৃঢ়তার শপথ!​যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা দিবসে তাদের জানাই বিনম্র...
25/03/2026

দেশপ্রেমের ভিতে দৃঢ়তার শপথ!

​যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা দিবসে তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। একটি মজবুত ও আত্মনির্ভরশীল দেশ গড়ার অঙ্গীকার হোক আমাদের সবার।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে ​সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

ঈদের আগমনে খুশির আলোড়ন! দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।  মজবুত হোক একে অপরের প্রত...
20/03/2026

ঈদের আগমনে খুশির আলোড়ন!

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। মজবুত হোক একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন।

হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।

Address

Symphony (6th Floor), Plot SE (F) 9, Road 142 Gulshan Avenue (South)
Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+880258811691

Alerts

Be the first to know and let us send you an email when Heidelberg Materials Bangladesh PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Heidelberg Materials Bangladesh PLC.:

Share