09/09/2025
C33
কংক্রিটের গুণগত মান বজায় রাখতে অ্যাগ্রিগেটের গ্রেডিং, পরিচ্ছন্নতা ও ক্ষতিকর উপাদানের সীমা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ASTM C33 আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সেই মানদণ্ড যেখানে Fine ও Coarse Aggregate-এর জন্য আলাদা আলাদা grading limit নির্ধারণ করা হয়েছে।
Fine Aggregate (Sand) – Grading Requirements
9.5 mm (3/8 in) 100%
4.75 mm (No. 4) 95 – 100%
2.36 mm (No. 8) 80 – 100%
1.18 mm (No. 16) 50 – 85%
600 μm (No. 30) 25 – 60%
300 μm (No. 50) 5 – 30%
150 μm (No. 100) 0 – 10%
Coarse Aggregate – Size No. 67 (Nominal Max. ~19 mm/20 mm down)
25 mm (1 in) 100%
19 mm (3/4 in) 90 – 100%
9.5 mm (3/8 in) 20 – 55%
4.75 mm (No. 4) 0 – 10%
2.36 mm (No. 8) 0 – 5%
টেকনিক্যাল গুরুত্ব
১. Grading Balance: ASTM C33 অনুযায়ী aggregate হলে সঠিক gradation পাওয়া যায়, void কমে এবং paste content কম লাগে। এতে সিমেন্টের খরচও কমে যায়।
২. Workability: Size No. 67 একটি dense graded aggregate। এটি পাম্পেবল কংক্রিটে workability বাড়ায় এবং segregation কমায়।
৩. Durability: সঠিক gradation থাকলে concrete cover-এর permeability কমে, ফলে chloride ingress ও corrosion এর ঝুঁকি কমে যায়।
৪. Strength Contribution: ASTM C33 অনুযায়ী aggregate concrete-এর compressive ও flexural strength বাড়ায়, কারণ bond strength উন্নত হয়।
৫. Cleanliness Requirement: ASTM C33 তে clay, silt, organic impurities, coal, lignite প্রভৃতি ক্ষতিকর উপাদানের সীমাও নির্ধারণ করা আছে। এগুলো সীমার বেশি থাকলে concrete-এর shrinkage, cracking এবং durability নষ্ট হয়।
৬. RMC এর জন্য Suitability:
Fine aggregate অবশ্যই well graded হতে হবে।
Coarse aggregate হিসেবে Size No. 67 (প্রায় 20 mm nominal max.) সবচেয়ে বেশি উপযুক্ত, কারণ reinforcement spacing এর মধ্যে সহজে ঢুকে যায় এবং pumping operation এ block হয় না।
অনেক সময় 20 mm ও 10 mm mix ব্যবহার করা হয়, যেটা effectively Size No. 67 এর equivalent performance দেয়।
Send a message to learn more