21/05/2025
গুগল I/O ২০২৫: শুরু হলো SEO-এর নতুন যুগ— আপনি প্রস্তুত তো?
গত রাতে গুগলের I/O ইভেন্টের পুরো প্রেজেন্টেশন খুঁটিয়ে দেখেছি।
যদি আপনি অর্গানিক সার্চ গ্রোথ নিয়ে কাজ করেন বা চিন্তা করেন, তবে এই আপডেটগুলো জানা একদম জরুরি।
গুগল এবার আসলেই বড় ধাক্কা দিল।
ChatGPT আর Perplexity-র মতো AI টুলগুলো সার্চের বাজারে প্রভাব ফেলছিল। গুগল এবার শুধু সার্চ ইঞ্জিনকে রক্ষা নয় — সেটি পুরো নতুনভাবে গড়ে তুলেছে।
আর আপনি যদি এখনো পুরনো SEO কৌশল অবলম্বন করে থাকেন...
তবে এই খবরটা আপনার জন্য মোটেও ভালো নয়।
চলুন দেখি কী কী পরিবর্তন আসছে:
✅ ১. AI Overviews এখন সার্চের প্রধান বিষয়বস্তু:
আগে যা ছিল পরীক্ষামূলক, এখন তা মূল সার্চ ইন্টারফেসের অংশ।
🔹 এখন ১০টা ব্লু লিংকের পরিবর্তে সরাসরি উত্তর আসছে।
🔹 কম ক্লিক, কম ইমপ্রেশন, কম ট্রাফিক।
যারা ভাবেন “কনটেন্ট লিখে, র্যাংক করে, ট্রাফিক আনব”— তাদের কৌশল বদলাতে হবে।
এখন শুরু হচ্ছে “Zero Click Search”-এর যুগ।
✅ ২. সার্চ হচ্ছে চ্যাট-বেইজড:
Google এখন ChatGPT বা Perplexity-এর মতো কনভারসেশনাল ইন্টারফেসে রূপ নিচ্ছে।
🔹 প্রশ্ন করুন → refine করুন → আরও গভীরে যান।
🔹 সবকিছু হচ্ছে Google SERP-এর ভেতরেই।
আপনার কনটেন্ট যদি স্ট্রাকচার্ড আর রিলিভেন্ট না হয় — তবে AI সেটি গোনায়ও ধরবে না।
অর্থাৎ, আপনার কনটেন্ট অদৃশ্য হয়ে যাবে।
✅ ৩. মাল্টিমোডাল সার্চ: এখন ক্যামেরা দিয়েও সার্চ করুন:
"Search Live" ফিচারে আপনি ক্যামেরা দিয়ে প্রোডাক্ট দেখিয়ে সার্চ করতে পারবেন।
🔹 কেবল কীওয়ার্ড না — এখন ভিশন, কন্টেক্সট্ আর ইন্টেন্ট-এর সমন্বয়।
🔹 SEO এখন কেবল ব্লগ আর পেজ নিয়ে সীমাবদ্ধ নয়।
প্রোডাক্ট ফিড, বাস্তব জগতের কনটেক্সট, এবং ভিজ্যুয়াল ডিসকভারি— এগুলোর দিকেও গুরুত্ব দিতে হবে।
✅ ৪. Project Astra: AI ঢুকে পড়ছে আপনার প্রতিদিনের টুলে:
Astra হচ্ছে গুগলের AI অ্যাসিস্ট্যান্ট লেয়ার, যা Gmail, Docs, Android-এর মতো জায়গায় কাজ করবে।
🔹 সার্চ ইঞ্জিনে উপস্থিত থাকাই যথেষ্ট নয়।
🔹 এখন প্রয়োজন মানুষের প্রিয় টুলগুলোতেও বা কাজে আপনার ব্র্যান্ডের উপস্থিতি।
এর অর্থ? এমন কিছু তৈরি করুন যা মানুষ নিজের ইচ্ছায় শেয়ার করে, আলোচনা করে বা কাজে লাগে।
🚨 এখন কী করবেন?
একটা সময় SEO ছিল একটা “লিস্টের” খেলা।
কিন্তু এখন Google তৈরি করছে এমন এক ভবিষ্যৎ, যেখানে:
→ সার্চ টাইপ করা লাগবে না,
→ লিংক ক্লিক করা লাগবে না,
→ উত্তর পেতে ওয়েবসাইটে ঢুকতেও হবে না।
যদি আপনি এখনো পেজ-১ র্যাংকের পেছনে দৌড়ান, আর ভাবেন কনটেন্ট মানেই ট্রাফিক…
তাহলে আপনি এখনো আগের যুগে আটকে আছেন।
✅ নতুন SEO মানে কী?(AIO, AEO, GEO, LLMO)
→ কেবল র্যাংক নয়,
→ বরং চ্যানেল, ফরম্যাট, প্ল্যাটফর্ম — সব জায়গায় উপস্থিতি নিশ্চিত করা।
এটাই অর্গানিক গ্রোথের ভবিষ্যৎ।
আমরা এটা পছন্দ করি বা না করি — SEO এখন সম্পূর্ণ বদলে যাচ্ছে, এটাই বাস্তবতা।
🗣️ এই পরিবর্তনগুলো নিয়ে আপনার মতামত কী?
🟢 কমেন্টে জানান
🔁 শেয়ার করুন