নির্মাণ ডিজাইন হাউজ

নির্মাণ ডিজাইন হাউজ Nirman Design Engineer's Consultant
বিল্ডিং প্লান &পৌরসভার প্লান পাশ
Soil test. Structural Design.

Bankloan Estimate

Engr MD Hasan
BSc Engineer(Civil)
D.in Architecture & Interior Design
01647762793
OFF - DC office Fornt side jhalakathi

সাইট ভিজিট রাজাপুর কলেজরোড
01/02/2026

সাইট ভিজিট রাজাপুর কলেজরোড

একটি সিড়ির বিভিন্ন তথ্য ও এষ্টিমেট।---------------------------------------------------------------------সিড়ির দৈর্ঘ্য= ১...
22/01/2026

একটি সিড়ির বিভিন্ন তথ্য ও এষ্টিমেট।
---------------------------------------------------------------------
সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬"
= (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")
= (৪'-০"+৯x১০"+৪'-০")
= ১৫'-৬''
সিড়ির প্রস্থ = ৮'-০"0/
= (৩'-১০"+৪"+৩'-১০")
= ৮'-০"

সিড়ির এর কাভারিং = ৩/৪"
সিড়ির মেন রড ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4
সিড়ির বাইন্ডার ৮" C/C
সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব = ৬"
সিড়ির ট্রেড ১০"
সিড়ির রাইজার ৬"
সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে সাইজ ১০"x১৮" উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না।

বীমের রড ৬-২০ মিমি
বীমের রিং ১০ মিমি
বীমের রিং ৬" C/C
বীমের এল বা মাটাম ৬"
সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য
পিথাগোরাসের সুত্র মতে
= রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২

= ৯'-৬''

এখনে উচ্চতা ৪'-৬"
ভূমি = ১০x০'-১০"
= ৮'-৪"
ঢালায়
বীম = ৮'-০"x০'-১০"x১'-০"= ৬.৬৪
ল্যান্ডিং = ৮'-০"x৪'-০"x০'-৬"x২ = ৩২.০০
ওয়েষ্ট স্ল্যাব
= ৯'-৬''x৩'-১০"x০'-৬"x২ = ৩৬.৩৯

ধাপ = ১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮
= ১৫.১০
মোট = ৯০.১৩ ঘনফুট
মালামাল
শুকনা " = ৯০.১৩x১.৫
= ১৩৫.২০ ঘনফুট
অনুপাত ১:২:৪
অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭
মালামাল
সিমেন্ট = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫
= ১৫.৪৫ ব্যাগ
[যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট]
বালি = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট
খোয়া= ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= [(৪'-০"+৯'-৫"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}]
= ১৭'-৫"
বাইন্ডার রডের দৈর্ঘ্য
= [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}]
= ৩'-৯"
এক্সটা টপ দৈর্ঘ্য
= -৩/৪"+৪'-০"+(৮'-৯"÷৪)
= ৬'-১"
ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য
= ৮'-০"-(৩/৪"x২÷১২)
= ৭'-১১"
বীমের মেন রডের দৈর্ঘ্য
= (৮'-০")-(১.৫"x২)+(৬"x২)
= ৮'-৯"
রিং রডের দৈর্ঘ্য
= {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২)
= ৪'-২"
মেন রডের সংখ্যা
= {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১
= ১২.১৩ টি
~ ১৩ টি
মোট = ১৩x২= ২৬ টি
এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি
ল্যান্ডিং বাইন্ডার পরিমান
= [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১
= ৬.৮১
~ ৭ টি
মোট ৭x২= ১৪ টি
ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে
বাইন্ডার পরিমান
= (৯'-৬"x১২÷৮)-১
= ১৩.২৫
~ ১৪ টি
মোট ১৪x২=২৮ টি
মোট রিং এর পরিমান
= [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১
= ১৬.৫০
~ ১৭ টি
রডের পরিমান
মেন রড
১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯
এক্সটা টপ
১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬
ল্যান্ডিং বাইন্ডার
১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪
বাইন্ডার
১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫
বীম মেন রড
২০ মিমি = ৮'-৯"x৬x০.৭৫= ৩৯.৩৮
বীমের রিং
১০ মিমি = ৪'-২"x১৭x০.১৯ = ১৩.৪৭
মোট রডের পরিমান = ৩১০.৩৯ কেজি

সাটারিং
বীম সাইড
৮'-০"x১'-০"x২= ১৬.০০
ল্যান্ডিং তলা
৪'-০"x৮'-০"x২= ৬৪.০০
ল্যান্ডিং সাইড
= {(৪'-০"+৮'-০"+৪'-০")x০'-৬"}x২= ১৬.০০
ওয়েষ্ট স্ল্যাব তলা
= ৯'-৬"x৩'-১০"x২= ৭২.৭৭
ওয়েষ্ট স্ল্যাব সাইট
= ৯'-৬"x১'-০"x৪= ৩৮.০০
ধাপ
= ৩'-১০"x০'-৬"x১০x= ৩৮.৩০
= ২৪৫.০৭ বর্গফুট।

10/01/2026
09/01/2026

“বালু ফেলার হিসাব জানেন তো?”
ধরুন—
একটি রুমের মেঝে
দৈর্ঘ্য = ১২ ফুট
প্রস্থ = ১০ ফুট
পুরুত্ব = ২ ইঞ্চি
এখন হিসাব করি ⤵️
১️⃣ এলাকা = ১২ × ১০ = ১২০ বর্গফুট
২️⃣ পুরুত্ব = ২ ইঞ্চি = ০.১৬৬ ফুট
৩️⃣ মোট ভলিউম =
১২০ × ০.১৬৬ = ১৯.৯২ ঘনফুট ≈ ২০ CFT
👉 ১ CFT = প্রায় ৪০ কেজি বালু
➡️ মোট বালু লাগবে =
২০ × ৪০ = ৮০০ কেজি বালু
❌ আন্দাজে বালু ফেললে হয়—
• কোথাও বেশি
• কোথাও কম
• পরে লেভেল ঠিক করতে আবার খরচ
✔️ হিসাব করে বালু ফেললে—
• মেঝে সমান
• টাইলস ভালো বসে
• ভবিষ্যতে ফাটল কম
কনস্ট্রাকশন মানে শুধু কাজ না,
সঠিক অংক।
#সিভিল_ইঞ্জিনিয়ারিং_ইনফরমেশন #ইঞ্জিনিয়ারিং_পরামর্শ

ওভারলোডে RCC কাঠামোর ব্যর্থতা কেন হয়?অনেক সময় আমরা দেখি—নতুন বা পুরোনো ভবনে হঠাৎ ফাটল দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কা...
25/12/2025

ওভারলোডে RCC কাঠামোর ব্যর্থতা কেন হয়?
অনেক সময় আমরা দেখি—নতুন বা পুরোনো ভবনে হঠাৎ ফাটল দেখা দিচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো ওভারলোড। রিইনফোর্সড কংক্রিট (RCC) কাঠামো ওভারলোড হলে কীভাবে ব্যর্থ হয়, চলুন সহজভাবে বুঝে নেই।
---------------------------------------------------------------------------------
১। রিইনফোর্সমেন্ট কেন জরুরি?
কংক্রিট চাপ (Compression) সহ্য করতে পারলেও টান (Tension) সহ্য করার ক্ষমতা খুবই কম।
▫️তাই বিম ও স্ল্যাবের টানযুক্ত অংশে রড (Reinforcement Steel) দেওয়া হয়।
▫️রড টান গ্রহণ করে কাঠামোকে হঠাৎ ভেঙে পড়া থেকে রক্ষা করে।
▫️ওভারলোড হলে আগে কংক্রিটে ফাটল ধরে, পরে রড লোড নিতে শুরু করে।

২। ফাটল দেখে ব্যর্থতার ধরন বোঝা যায়
ফাটলের অবস্থান আমাদের অনেক তথ্য দেয়।
▪️ বিমের মাঝখানে নিচের দিকে সোজা ফাটল
▫️ এটি বাঁকজনিত ব্যর্থতা (Flexural Failure) নির্দেশ করে।
▫️কলামের কাছে ৪৫° কোণে তির্যক ফাটল
▫️ এটি কাটাজনিত ব্যর্থতা (Shear Failure) নির্দেশ করে, যা খুবই বিপজ্জনক।

৩। লোড শুধু বিমে থাকে না
▫️বিমের উপর লোড পড়লে তা সরাসরি কলামের ওপর চাপ সৃষ্টি করে।
▫️একই সাথে কলামে বাঁক ও মোচড়ের মুহূর্ত (Bending & Torsion) তৈরি হয়।
▫️ফলে বিম ও কলাম উভয়েই ফাটল ও বিকৃতির শিকার হয়।

▪️মনে রাখবেনঃ-
ওভারলোডে RCC কাঠামো হঠাৎ ভেঙে পড়ে না।
ফাটল → বিকৃতি → শক্তি হ্রাস → চূড়ান্ত ব্যর্থতা
এই ধাপে ধাপে সমস্যা দেখা দেয়।

▪️সচেতন থাকুনঃ-
▫️অনুমোদিত লোডের বেশি ব্যবহার করবেন না
▫️ ফাটল দেখা দিলে অবহেলা করবেন না
▫️ প্রফেশনাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন
▫️ সঠিক ডিজাইন ও সঠিক লোডই নিরাপদ ভবনের চাবিকাঠি।




17/12/2025

13/12/2025

🌟 🏗️ ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ হিসাব — ১০০০ বর্গফুট ছাদে কত ইট, বালু, সিমেন্ট ও রড লাগবে? 🌟অনেকেই জানতে চান — “একটা ১০০০ বর্...
03/12/2025

🌟 🏗️ ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ হিসাব — ১০০০ বর্গফুট ছাদে কত ইট, বালু, সিমেন্ট ও রড লাগবে? 🌟

অনেকেই জানতে চান — “একটা ১০০০ বর্গফুট ছাদ ঢালাই করতে কত মাল লাগবে?” 🤔
চলুন আজ সহজভাবে হিসাব করি 👇

📏 ছাদের মাপ:
দৈর্ঘ্য = ৪০ ফিট
প্রস্থ = ২৫ ফিট
পুরুত্ব = ৫ ইঞ্চি

🏠 ছাদের ক্ষেত্রফল:
👉 ৪০ × ২৫ = ১০০০ বর্গফিট

📐 ছাদের আয়তন:
👉 ৪০ × ২৫ × ০.৪১৬৬ = ৪১৭ ঘনফিট (সিএফটি)

💧 আদ্র অবস্থায় আয়তন:
👉 ৪১৭ × ১.৫ = ৬২৬ সিএফটি

⚙️ মিশ্রণ অনুপাত:
সিমেন্ট : বালু : খোয়া = ১ : ২ : ৪
অনুপাতের যোগফল = ৭
---
🧱 সিমেন্টের পরিমাণ:
(৬২৬ × ১) ÷ ৭ = ৯০ সিএফটি
= ৭২ ব্যাগ সিমেন্ট (১.২৫ সিএফটি = ১ ব্যাগ)

🏖️ বালুর পরিমাণ:
(৬২৬ × ২) ÷ ৭ = ১৭৯ সিএফটি

🪨 খোয়ার পরিমাণ:
(৬২৬ × ৪) ÷ ৭ = ৩৫৮ সিএফটি
≈ ৫২৭৯ টি ইট থেকে তৈরি খোয়া
---
🔩 রডের হিসাব:
শুকনো অবস্থায় আয়তন × ২২২ × ১.৫%
= ৪১৭ × ২২২ × ০.০১৫ = ১৩৮৬ কেজি (≈ ১.৩৮ টন)

⚙️ রডের দূরত্ব ও ডায়ামিটার:
সাধারণত ব্যবহৃত হয় 👉 ১০mm, ১২mm, ১৬mm
রড থেকে রডের দূরত্ব: ৫" – ৭"

📏 রডের মোট দৈর্ঘ্য:
= ৪৮৬৫ ফিট

⚖️ ওজন (১২mm রডে):
= ১২² / ৫৩২.২ = ০.২৭ কেজি প্রতি ফিট
= ৪৮৬৫ × ০.২৭ = ১৩১৪ কেজি ≈ ১.৩১ টন

🧮 অপচয়সহ মোট প্রয়োজন ≈ ১.৩৮ টন রড
---
✅ সংক্ষেপে মোট প্রয়োজন:

🧱 সিমেন্ট: ৭২ ব্যাগ

🏖️ বালু: ১৭৯ সিএফটি

🪨 খোয়া: ৩৫৮ সিএফটি

🔩 রড: ১.৩৮ টন

---
💡 পরামর্শ:
ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই মিক্সিং অনুপাত ও রডের মান যাচাই করুন —

Address

Barishal
8400

Alerts

Be the first to know and let us send you an email when নির্মাণ ডিজাইন হাউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নির্মাণ ডিজাইন হাউজ:

Share