01/10/2024
❤️❤️❤️
হাজার হাজার একর ভূমি তলিয়ে আছে পানির নিচে। বসত ভিটায় এখন আর পানি নেই বটে কিন্তু ফসল গেছে নষ্ট হয়ে। ডায়রিয়া, চর্মরোগ আর নানান ব্যাধি উপদ্রব বাড়ছে ব্যস্তানুপাতিক হারে।
এই হল নোয়াখালির প্রত্যন্ত অঞ্চলের বর্তমান অবস্থা। বন্যায় ক্ষতিগ্রস্ত ভাইবোনদের একটু খানি ডাক্তারি সাহায্য দিতে সেবক পরিবার ১০ জন পেশাদার ডাক্তার নিয়ে আগামী ৫ অক্টোবার শনিবার নোয়াখালির কোম্পানিগঞ্জের শাহজাদপুর গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে। বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা তো থাকবেনই, রোগীদের জন্য থাকবে বিনামূল্যে ঔষধের ব্যবস্থা।