Kingfisher Restaurant

Kingfisher Restaurant KINGFISHER one of the most popular restaurant in Comilla, Bangladesh. At we serve a blend of both traditional and modern bangla cuisine.

13/10/2014

লাইক দিয়ে সব সময় আমাদের সাথে থাকুন আর জেনেনিন মজার সব রেসিপি.........

KINGFISHER one of the most popular restaurant in Comilla, Bangladesh. At we serve a blend of both traditional and modern bangla cuisine.

13/10/2014
13/10/2014

KINGFISHER one of the most popular restaurant in Comilla, Bangladesh. At we serve a blend of both traditional and modern bangla cuisine.

কোরবানি ঈদের রান্নাবিফ নাগেটউপকরণ: কিমা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, সাইড...
08/10/2014

কোরবানি ঈদের রান্না
বিফ নাগেট
উপকরণ: কিমা ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, সাইডার ভিনেগার ২ চা-চামচ, আদার রস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, থাইম ১ চা-চামচ, পুদিনা কুচি ১ টেবিল চামচ, বেকিং পা. ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য। ডিমের কুসুম ২টি, সাদা অংশ ২টি। বিস্কুটের গুঁড়া বা ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো।
প্রণালি: কিমায় আদার রস, সয়াসস, সাইডার ভিনেগার মেখে ১ ঘণ্টা রাখতে হবে। এরপর ডিমের সাদা, তেল, ব্রেডক্রাম্ব ছাড়া বাকি উপকরণ একসেঙ্গ ভালো করে মেখে নিতে হবে। এবার পুডিংয়ের মতো মন্ডে বসিয়ে স্টিম করতে হবে প্রায় ৪৫ মিনিট। নামিয়ে ঠান্ডা করে বরফির মতো কাটতে হবে। তারপর ডিমের সাদা অংশে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভাজতে হবে। এরপর গরম গরম পরিবেশন করুন।

কোরবানি ঈদের রান্নাঅ্যারোমেটিক শিক কাবাবউপকরণ: গরুর মাংস (আন্ডার কাট্ট চর্বি ছাড়া) ১ কেজি, আদার রস ৪ টেবিল চামচ, রসুন প...
08/10/2014

কোরবানি ঈদের রান্না
অ্যারোমেটিক শিক কাবাব
উপকরণ: গরুর মাংস (আন্ডার কাট্ট চর্বি ছাড়া) ১ কেজি, আদার রস ৪ টেবিল চামচ, রসুন পেস্ট ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ২ টেবিল চামচ, টকদই আধা কাপ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, শাজিরা গুঁড়া ২ টেবিল চামচ, মিক্স হার্ব ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ অয়েল আধা কাপ, নাশপতি ২টি+মধু আধা কাপ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মিক্স হার্ব, লেবুর রস, অলিভ অয়েল, নাশপতি ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে ৭–৮ ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শিকে গেঁথে নিতে হবে। বাকি উপকরণ একসঙ্গে মেখে সম্পূর্ণ একটা মিশ্রণ করতে হবে। এই মিশ্রণ ব্রাশ করে শিকের মাংসে দিতে হবে। কাঠকায়লার আগুন করে শিককাবাব ছেঁকতে হবে। মাংস সেদ্ধ হয়ে হালকা পোড়া ভাব এলে নামিয়ে মিশ্রণটা ওপরে ঢেলে দিয়ে পরিবেশন করতে হবে।

কোরবানি ঈদের রান্নাআনারি স্টেকউপকরণ: গরুর রানের মাংস (চর্বি ছাড়া) ৪০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, অয়েস্টার সস ১ ট...
08/10/2014

কোরবানি ঈদের রান্না
আনারি স্টেক
উপকরণ: গরুর রানের মাংস (চর্বি ছাড়া) ৪০০ গ্রাম, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, অয়েস্টার সস ১ টেবিল চামচ, ডার্ক সয়াসস ১ টেবিল চামচ, অলিভ অয়েল ৪ টেবিল চামচ+স্বাদমতো লবণ, সসের জন্য আনারের রস আধা কাপ, বাটার ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৪ চা-চামচ, পানি আধা কাপ, চিনি ২ চা-চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: মাংস চেস্টার (চওড়া) মধ্যে ৪–৫ টুকরা করতে হবে। এরপর ধুয়েমুছে নিতে হবে। উপকরণের সব মেখে (তেল ছাড়া) ৫–৬ ঘণ্টা রেখে দিতে হবে। চার গ্রিন্ড ন্যানে অলিভ অয়েল দিয়ে স্টেক চেপে চেপে ভাজতে হবে। অন্যদিকে সসের সব উপকরণ একসেঙ্গ প্যানে নিয়ে নেড়ে নেড়ে রান্না করে নামাতে হবে। সার্ভিং ডিশে গরম স্টেক নিয়ে ওপরে সস দিয়ে পরিবেশন করতে হবে।

কোরবানি ঈদের রান্নানবািব বিরিয়ানিউপকরণ: বাসমতী চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, আদা-রসুন পেস্ট ১ টেবিল চামচ+১...
08/10/2014

কোরবানি ঈদের রান্না
নবািব বিরিয়ানি
উপকরণ: বাসমতী চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি, টকদই ১ কাপ, আদা-রসুন পেস্ট ১ টেবিল চামচ+১ টেবিল চামচ, জিরা পেস্ট ১ টেবিল চামচ, পোস্ত পেস্ট ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, সাদা গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, গরমমসলা পরিমাণমতো, বিরিয়ানি পা. ১ টেবিল চামচ, চিকেন স্টক ২ কাপ, মুসাম্বির রস ১ কাপ, মাওয়া গুঁড়া আধা কাপ, কিশমিশ, আমন্ড বাদাম, পেস্তা আধা কাপ করে, চিনি ১ চা-চামচ, ঘি দেড় কাপ, লবণ পরিমাণমতো, মিষ্টি আতর চার ভাগের এক চা–চামচ।
প্রণালি: চাল ৩০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরাতে হবে। খাসির মাংস ধুয়ে পানি ঝরিয়ে দই, আদা, রসুন লবণ মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে, বড় সসপ্যানে অর্ধেক ঘি দিয়ে পেঁয়াজ ও অর্ধেক গরমমসলা দিয়ে মাংস ও অন্যান্য মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। মাংস সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে। এরপর ঝোল থেকে মাংস তুলে নিতে হবে। অন্য সসপ্যানে বাফি ঘি দিয়ে বাদাম, কিশমিশ ভেজে তুলতে হবে। তারপর চাল দিয়ে কষিয়ে বাফি গরমমসলা, ঝোল, চিকেন স্টক, লবণ ও প্রয়োজনমতো পানি দিয়ে পোলাও রান্না করতে হবে। পানি শুকিয়ে গেলে চাল ফুটে আসতে মাংস, বিরিয়ানি পা., বাদাম, কিশমিশ, চিনি, মুসাম্বির রস দিয়ে দমে বসাতে হবে ১০ মিনিট। এরপর মিষ্টি আতর ছড়িয়ে দিয়ে নামাতে হবে।

অ্যারোমেটিক বিফকারিউপকরণ১ টেবিল-চামচ সূর্যমুখী তেল। ১টি পেঁয়াজ বড় আকারের কুচি করা। ১৫০ গ্রাম গোলাকার মাশরুম কাটা। ৪০০ গ্...
08/10/2014

অ্যারোমেটিক বিফকারি
উপকরণ
১ টেবিল-চামচ সূর্যমুখী তেল। ১টি পেঁয়াজ বড় আকারের কুচি করা। ১৫০ গ্রাম গোলাকার মাশরুম কাটা। ৪০০ গ্রাম বিফ সিরলয়েন স্টেক, চর্বি ফেলে লম্বা টুকরা করে কাটা। দেড় চা-চামচ আদা তেলে ভিজিয়ে শুকনা করে নিতে হবে। ২টি রসুনকোয়া ছেচা। আধা চা-চামচ শুকনা মরিচের গুঁড়া। ২ চা-চামচ ধনেগুঁড়া। এক চা-চামচের চারভাগের একভাগ এলাচি। আধা চা-চামচ হলুদ। এক চা-চামচের চারভাগের একভাগ জায়ফল। ৪০০ গ্রাম টমেটো কুচি করা। ১ চা-চামচ কর্নফ্লাওয়ার ১ চা-চামচ পানিতে গোলানো। ৩০০ গ্রাম দই। ১ টেবিল-চামচ মধু। ১২৫ গ্রাম কচি পালংশাক। অর্ধেক লেবু। ২ টেবিল-চামচ টাটকা ধনেপাতা কুচি করে কাটা।
পদ্ধতি
বড় একটি সসপ্যানে তেল গরম করে নিন। তারপর পেঁয়াজ আর মাশরুম মিশিয়ে দিন। বেশি আঁচে ২ মিনিট ভেজে নিন। যখন পেঁয়াজ বাদামি হওয়া শুরু করবে তখন মাংস, আদা, রসুন, মরিচ, ধনেগুঁড়া, এলাচ, হলুদ ও জায়ফল মিশিয়ে দিন।
২ মিনিট ধরে নেড়েচেড়ে রান্না করুন। তারপর টমেটো আর কর্নফ্লাওয়ার মিক্স ঢেলে দিন। সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।
নাড়তে নাড়তেই মধু ও দই মিলিয়ে দিন। আবারও সিদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন।
লেবুর রস, পালংশাক ও টাটকা ধনেপাতা মিশিয়ে নাড়ুন। সসের সঙ্গে মিশে যেতে দিন।
তৈরি হয়ে গেল সুগন্ধি অ্যারোমেটিক বিফকারি।

06/10/2014

Address

Jowtala
Cumilla
3500

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

01711262879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kingfisher Restaurant posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kingfisher Restaurant:

Share