Nak Engineering & Construction

Nak Engineering & Construction স্বপ্ন আপনার,নির্মাণে আমরা

এবার শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বড় আর্কিটেকচার বা স্থাপত্যকলা প্রতিযোগিতায় বাজিমাত করলো বাংলাদেশ!শিক্ষার্থীদের জন...
16/09/2024

এবার শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম বড় আর্কিটেকচার বা স্থাপত্যকলা প্রতিযোগিতায় বাজিমাত করলো বাংলাদেশ!

শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশ্বের অন্যতম বৃহ আর্কিটেকচার প্রতিযোগিতা 'Inspireli Awards' এর নবম আসরে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (MIST) এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সারাফ নাওয়ার বিজয়ী হয়েছে। এই বছর পৃথিবীর ৮৭টি দেশ হতে ১১৭৪টি প্রজেক্ট জমা পড়েছিল। সারাফ তার "টেইল অব অ্যান ওশেন: ওশেনারিয়াম কমপ্লেক্স অ্যাট সোনাদিয়া" শীর্ষক আন্ডারগ্র্যাড থিসিস প্রজেক্টের জন্য পুরষ্কারটি অর্জন করেন আর্কিটেকচার ক্যাটেগরিতে।

সারাফের প্রজেক্টটি মূলত বঙ্গোপসাগরের তীরবর্তী সোনাদিয়া দ্বীপে ওশেনারিয়াম নির্মাণ সংক্রান্ত। এই ওশেনারিয়ামটি স্থানীয় বিপন্ন প্রজাতির উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে কাজ করবে। এছাড়া, গবেষণা কেন্দ্রটি সামুদ্রিক ও ম্যানগ্রোভ ইকোসিস্টেম রক্ষা করার জন্য কাজ করবে। তার প্রস্তাবকৃত ওশেনারিয়াম কমপ্লেক্সের মূল লক্ষ্য হল সামুদ্রিক প্রাণী উদ্ধার করার পাশাপাশি প্রচলিত অ্যাকোয়ারিয়ামের পরিবর্তে একটি আউটডোর প্রাকৃতিক প্রদর্শনী হিসেবে কাজ করা। সে তার প্রজেক্টে শক্তি সাশ্রয়ী, টেকসই এবং লাইট ওয়েট নির্মাণ পদ্ধতির কথা বলেন যা সোনাদিয়ার মাটির অবস্থা, লবণাক্ততা, নিয়মিত জলোচ্ছ্বাস, মৌসুমী ঘূর্ণিঝড় সহ সার্বিক জলবায়ুর জন্য উপযুক্ত হবে। তার প্রকল্প সম্পর্কে আর্কিটেকচার ক্যাটেগরির চেয়ারম্যান, জুরি সদস্য মার্টিন ডুডাসকোর বক্তব্য ছিল “বিজয়ী প্রস্তাবটি এত ভালভাবে চিন্তিত এবং পরিকল্পিত যে এই অনন্য স্থানের জন্য এর চেয়ে উপযুক্ত অন্য কিছু কল্পনা করা কঠিন। যেভাবে প্রস্তাবিত বিল্ডিং এবং আনুষঙ্গিক স্ট্রাকচারগুলো পরিবেশের সাথে মিশে যায় তা নিখুঁত। এই বছরের বিজয়ী অসামান্য প্রতিভার অধিকারী এবং সত্যিই স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

'Inspireli Awards' মূলত সারাবিশ্বের বিশবিদ্যালয় পর্যায়ের স্থাপত্যকলার শিক্ষার্থীদের জন্য অন্যতম বড় প্রতিযোগিতা, যেখানে প্রতিবছর আর্কিটেকচার, আরবান ডিজাইন অ্যান্ড ল্যান্ডস্কেপ এবং ইন্টেরিয়র ডিজাইন এই ৩ ক্যাটেগরিতে বিজয়ীদের বাছাই করা হয়। সারাফ নাওয়ার ছাড়াও, এবছর এ প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রাইমা রহমান এবং মোহাম্মদ কাফি উদ্দিন। স্থাপত্যকলার এই অর্জন আমাদের দেশে স্থাপত্যবিদ্যা এবং পরিবেশে স্থাপত্যের টেকসই ডিজাইনকে অনুপ্রাণিত করবে।
#বাংলাদেশ

📢দান করার মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করুন 👉আস-সুন্নাহ ফাউন্ডেশন এSupport people impacted ...
23/08/2024

📢দান করার মাধ্যমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করুন
👉আস-সুন্নাহ ফাউন্ডেশন এ
Support people impacted by the recent floods by making a donation at
as sunnah Foundation
#বন্য #বাংলাদেশ

📢Up Coming project Client : Naim Uddin KhanLocation : Barhatta,Netrokona  Nak Engineering & Construction  🔷Engr Nurul Am...
22/08/2024

📢Up Coming project

Client : Naim Uddin Khan
Location : Barhatta,Netrokona
Nak Engineering & Construction

🔷Engr Nurul Amin Khan
(B.s.c in Civil)
🔷Engr Josim Uddin
(B.s.c in Civil)

★Property Features

5 Bedrooms
3 Bathrooms
1 Living Room
1 Modern Kitchen
1 Guest Room
1 Garage

★Get in Touch

01762-596541
[email protected]
Hazi m.a Gofur market 2nd floor, staff quarter, Demra, Dhaka, Bangladesh

📢♦️আপনার স্বপ্নের আবাসন ডিজাইনে যেকোন ধরনের সার্ভিস পেতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তুত আছে যেকোন সময় দেশের যেকোন🚗 প্র...
21/08/2024

📢♦️আপনার স্বপ্নের আবাসন ডিজাইনে যেকোন ধরনের সার্ভিস পেতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম প্রস্তুত আছে যেকোন সময় দেশের যেকোন🚗 প্রান্তে।।

📞যোগাযোগ:
💠Engr Nurul Amin Khan
B.Sc(Civil)
💠Engr Josim Uddin
B.Sc( Civil)
💠Nazmul Hossain
(Architecture)
Cell☎️ 0176259541,01843990150 (imo+WhatsApp)
Office address : Hazi m.a Gofur market 2nd floor, staff quarter, Demra, Dhaka, Bangladesh

👉ইন্জিনিয়ারের পরামর্শে সঠিক নির্মাণ কাজ করুন আপনার আবাসনকে নিরাপদ করুন। 📢Up Coming project Client : Naim Uddin KhanLocat...
20/08/2024

👉ইন্জিনিয়ারের পরামর্শে সঠিক নির্মাণ কাজ করুন আপনার আবাসনকে নিরাপদ করুন।
📢Up Coming project
Client : Naim Uddin Khan
Location : Barhatta,Netrokona
Nak Engineering & Construction

🔷Engr Nurul Amin Khan
(B.s.c in Civil)
🔷Engr Josim Uddin
(B.s.c in Civil)

★Property Features

5 Bedrooms
3 Bathrooms
1 Living Room
1 Modern Kitchen
1 Guest Room
1 Garage

★Get in Touch

01762596541
[email protected]
Office address :Hazi m.a Gofur market 2nd floor, staff quarter, Demra, Dhaka, Bangladesh

📌 বিল্ডিং ডিজাইনের গুরুত্বপূর্ণ টিপসবিল্ডিং ডিজাইন করার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা উচিত, যাতে বিল্ডিং এর ডিজাই...
20/08/2024

📌 বিল্ডিং ডিজাইনের গুরুত্বপূর্ণ টিপস
বিল্ডিং ডিজাইন করার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস মেনে চলা উচিত, যাতে বিল্ডিং এর ডিজাইন কার্যকরী, স্থায়ী এবং আকর্ষণীয় হয়। সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সমন্বয় এক টেকসই ও মনোমুগ্ধকর স্থাপত্য নির্মাণ করা সম্ভব।

নীচে কিছু টিপস দেওয়া হলো যা বিল্ডিং ডিজাইনের সময় আপনি আপনার ডিজাইন প্রতিষ্ঠানকে সাজেস্ট করতে পারেন।

🟩 ১. সঠিক প্রয়োজনীয়তা নির্ধারণ:
🔘 বিল্ডিং ডিজাইনের পূর্বে এর উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা সঠিকভাবে নির্ধারণ করা অত্যন্ত জরুরি। বিল্ডিংটি অফিস, বাসা বা বাণিজ্যিক স্থান যেভাবেই ব্যবহৃত হোক, এর স্থান, পরিবেশ এবং স্থানীয় আবহাওয়া সম্পর্কে গভীরভাবে গবেষণা করে ডিজাইন পরিকল্পনা করা উচিত।

🟩 ২. স্পেস প্লানিং (স্থান পরিকল্পনা):
🔘 বিল্ডিং ডিজাইন করার সময় প্রতিটি রুমের প্রয়োজন অনুযায়ী স্থান পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন:

◾ রান্নাঘর এবং ডাইনিং এরিয়া: রান্নাঘর এবং ডাইনিং এরিয়া একে অপরের কাছাকাছি রাখা উচিত, যাতে রান্না এবং খাবার পরিবেশনে সহজ হয়।

◾ বাথরুম এবং শোবার ঘর: বাথরুমগুলো শোবার ঘরের কাছে রাখা উচিত, যাতে ব্যক্তিগত পরিচর্যা সহজ হয়।

◾ খোলামেলা স্থান: পর্যাপ্ত খোলামেলা স্থান রাখুন যাতে প্রাকৃতিক আলো এবং বায়ু চলাচল বজায় থাকে।

◾ চলাচল পথ: প্রতিটি স্থানে পর্যাপ্ত চলাচলের পথ রাখা উচিত, যাতে সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায়।

🟩 ৩. বিল্ডিং কোড এবং নিয়ম মেনে চলা:
🔘 স্থানীয় বিল্ডিং কোড এবং নিয়মাবলী মেনে ডিজাইন করতে হবে। এর ফলে আইনি জটিলতা থেকে মুক্ত থাকা যাবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

🔘 নিদৃষ্ট এলাকার জন্য প্রযোজ্য জোনিং আইন এবং পরিবেশগত বিধিমালা সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরী।

🟩 ৪. প্রাকৃতিক আলো এবং বায়ুপ্রবাহের ব্যবস্থা:
🔘 বিল্ডিং ডিজাইন করার সময় প্রাকৃতিক আলো এবং বায়ুপ্রবাহের পর্যাপ্ত ব্যবস্থা রাখা অপরিহার্য। এর ফলে বিদ্যুৎ খরচ কমে এবং বসবাসকারীদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পায়, যা তাদের আরামদায়ক এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক হয়।

🟩 ৫. উপকরণ/ম্যাটেরিয়ালস নির্বাচন:
🔘 বিল্ডিং ডিজাইন করার সময় ব্যবহৃত উপকরণগুলির নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয়ভাবে প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি টেকসই এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা উচিত।
টেকসই এবং পরিবেশ-বান্ধব উপকরণ: এনার্জি-এফিশিয়েন্ট গ্লাস, রিসাইকেলড ম্যাটেরিয়াল, এবং সোলার প্যানেল যা টেকসই ও পরিবেশ সুরক্ষায় যথাযথ ভূমিকা রাখে।

উপকরণগুলির স্থায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ খরচ সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।

🟩 ৬. প্রাকৃতিক আলো এবং বায়ুপ্রবাহ:
🔘 বিল্ডিং ডিজাইন করার সময় প্রাকৃতিক আলো এবং বায়ুপ্রবাহ নিশ্চিত করার জন্য সঠিকভাবে উইন্ডো এবং ভেন্টিলেশন সিস্টেম রাখতে হবে। এটি বিদ্যুৎ সাশ্রয়ে সাহায্য করবে এবং অভ্যন্তরের পরিবেশকে স্বাস্থ্যকর ও আরামদায়ক রাখবে।

🔘 দক্ষিণমুখী এবং পূর্বমুখী জানালা রাখার চেষ্টা করা উচিত, যাতে সর্বাধিক সূর্যালোক পাওয়া যায়।

🟩 ৭. টেকসই এবং পরিবেশ-বান্ধব ডিজাইন:
🔘 ইকো-ফ্রেন্ডলি বিল্ডিং ডিজাইনের উপর বিশেষ জোর দিতে হবে। টেকসই এবং পরিবেশবান্ধব উপকরণ ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
🔘 বিল্ডিং এনার্জি ইফিশিয়েন্সি বৃদ্ধি করার জন্য উপযুক্ত ইনসুলেশন ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।

🟩 ৮. বাজেট পরিকল্পনা:
🔘 বিল্ডিং ডিজাইনের জন্য বাজেট পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করে যে ডিজাইন প্রক্রিয়াটি সম্পন্ন হবে সঠিক বাজেটের মধ্যে। বাজেট পরিকল্পনা করার জন্য প্রথমেই প্রকল্পের সম্ভাব্য খরচ হিসাব করা জরুরী। তারপরে ডিজাইনের প্রতিটি পর্যায়ে বাজেট নির্ধারণ করা এবং তা মেনে চলা উচিত যাতে কোনো অতিরিক্ত খরচ না হয়। প্রয়োজনীয় উপকরণ এবং কার্যকারিতা বজায় রেখে বাজেটের মধ্যে বিল্ডিং ডিজাইনের কাজ শেষ করতে হবে।
🔘 ব্যয়ের সাথে গুণগত মানের সমন্বয় করতে হবে। ভালো মানের উপকরণ এবং কারিগরি দক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় পুরো বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে।

🟩 ৯. এস্থেটিক্স এবং কার্যকারিতা:
🔘 বিল্ডিং ডিজাইনের সময় সৌন্দর্য এবং কার্যকারিতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। আধুনিক ও আকর্ষণীয় ডিজাইন তৈরি করার মাধ্যমে ভবনের নান্দনিকতা নিশ্চিত করতে হবে।

🔘 স্থানগুলি এমনভাবে ডিজাইন করা উচিত, যাতে ব্যবহারকারীরা সহজ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে স্থানগুলি ব্যবহার করতে পারেন।

এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনার বিল্ডিং ডিজাইন প্রতিষ্ঠান অনুসরণ করলে একটি কার্যকরী, সুরক্ষিত, এবং দৃষ্টিনন্দন বিল্ডিং ডিজাইন করা সম্ভব, যা ব্যবহারকারীদের সমস্ত চাহিদা পূরণ করে তাদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বিল্ডিং ডিজাইন সম্পর্কিত যেকোন সেবা এবং তথ্য জানতে সরাসরি যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে:
📞 01762-596541 , 01843990150

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের বাড়ির কাজ আজই শুরু করুন!

FLOOR PLAN1ST FLOORপ্রজেক্ট:-সেমিয়া কেন্দ্রীয় মসজিদ ,ফকিরের বাজার, বারহাট্রা, নেত্রকোনা
21/02/2024

FLOOR PLAN
1ST FLOOR
প্রজেক্ট:-সেমিয়া কেন্দ্রীয় মসজিদ ,ফকিরের বাজার, বারহাট্রা, নেত্রকোনা

আলহামদুলিল্লাহসেমিয়া কেন্দ্রীয় মসজিদের থ্রিডি ডিজাইন সিলেক্ট এর কাজ সম্পন্ন হলো বাকি কাজ চলমান..লোকেশন : সেমিয়া,ফকিরের ব...
19/02/2024

আলহামদুলিল্লাহ
সেমিয়া কেন্দ্রীয় মসজিদের থ্রিডি ডিজাইন সিলেক্ট এর কাজ সম্পন্ন হলো বাকি কাজ চলমান..
লোকেশন : সেমিয়া,ফকিরের বাজার, বারহাট্রা, নেত্রকোনা

যদি লক্ষ তাকে অটুট দেখা হবে বিজয়ে 👍Gentle engineering society
03/08/2023

যদি লক্ষ তাকে অটুট দেখা হবে বিজয়ে 👍
Gentle engineering society

21/07/2023

সিভিল ইঞ্জিনিয়ারদের কোন কোন সফটওয়ার জানা জরুরি ?
সিভিল ইঞ্জিনিয়ারিং এর পরিধি ব্যপক ও বিস্তৃত।
তাই প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের সমান সংখ্যক সফটওয়ার এ পারদর্শী হতে হয় না।
এই পোস্টে ভিন্ন কাজের বিভিন্ন সফটওয়ার নিয়ে সম্যক ধারনা দিবো। আমি সকল সফটওয়্যার কে দুই ভাগে ভাগ করেছি।
১) আবশ্যক ২) বিশেষায়িত
১) আবশ্যকঃ- এই সফটওয়্যার গুলো সব সিভিল ইঞ্জিনিয়ারদের এমনকি সব ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দের জন্যে প্রয়োজন-
ক) MS Office (Word, Excel, Access, PowerPoint)
খ) Any Image editor (photoshop/paint/others)
গ) AutoCAD or any CAD software (Drafting or design)

Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 8 gb ram

২) বিশেষায়িতঃ- এই সফটওয়্যারগুলো আলাদা আলাদা ধরনের প্রফেশনালদের জন্যে প্রযোজ্য।

আপনি যদি বিল্ডিং নির্মান পরামর্শের ব্যবসার সাথে যুক্ত হতে চান তবে-
-For 3D Model- AutoCAD 3D/Sketchup/3DS Max/Blender/Maya (যেকোন একটি ভাল করে শিখুন)
-For Animation & Render- Lumion/Vray/Corona/Unreal (যেকোন একটি ভাল করে শিখুন)

Min PC Config- i5 prossesor, 8 gb ram, 2gb Gpu
Recommended- i7 prossesor, 16 gb ram, 6gb Gpu

ক) কনস্ট্রাকশন ম্যানেজারঃ-
i) Microsoft Project

Min PC Config- Dual Core prossesor, 2 gb ram
Recommended- i5 prossesor, 4 gb ram

খ) স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার (বিল্ডিং)-
-Etabs
-STAAD Pro.
-SAFE.
-RISA.
-Navisworks.
-Autodesk Revit.
-SAP2000

Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 prossesor, 8 gb ram, 2gb Gpu

গ) ব্রিজ ডিজাইনার-
-Open Bridge Modeler
-Open Bridge Designer
-Autodesk Structural Bridge Design
-Autodesk Civil 3D

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu

ঘ) ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং- (রেলওয়ে/ হাইওয়ে)
-AutoCAD Civil 3D
-Autodesk Infraworks
-VISSIM
-HCS (Highway Capacity Software)
-SIDRA

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 4gb Gpu

ঙ) ড্রেনেজ/ পাইপিং/ প্লাম্বিং/সেনিটারি-
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks
-StormCAD
-SSA
-WaterCAD

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

চ) সয়েল ইনিনিয়ারিং-
-ACCECALC
-3DEEP
-AllPile
-GEO5
Min PC Config- i3 prossesor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

ছ) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-
-Arc GIS
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

জ) হাইড্রলজি এন্ড ওয়াটার রিসোর্সেস-
-HEC-RAS
-HEC-HMS

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i5 processor, 8 gb ram

ঝ) এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D (Aero TURN Pro 3D)
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu

ঞ) ট্রাফিক ইঞ্জিনিয়ারিং
-Autodesk Civil 3D
-Autodesk Infraworks

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 16 gb ram, 4gb Gpu

ট) সার্ভেয়িং
-ArcGIS
-Autodesk Civil 3D
-Total Station/ Theodolite software

Min PC Config- i3 processor, 4 gb ram
Recommended- i7 processor, 8 gb ram, 2gb Gpu

সবশেষে বলতে চাই,
আপনি ঠিক করবেন আপনি কি চান, তারপর সেভাবে প্রস্তুতি নিবেন।
যে সেক্টরে ভাল করতে চান সে সেক্টরের সফট স্কিল ও থিওরী স্কিল নিয়ে কাজ করেন।
সব একসাথে পেচিয়ে নিলে পরে অসুবিধায় পড়বেন।
আর একটা সফটওয়্যার মোটামুটি পারার পর অন্যটিতে জড়াবেন।
একইসাথে দুইটা শেখা শুরু করবেন না।

20/07/2023
18/07/2023

প্রজেক্ট এর সাদ কাস্টিং চলতেছে
ডুয়েট সংলগ্ন,জয়দেবপুর, গাজিপুর
৫ম তায়ালা ভবন
★স্বপ্ন আপনার নির্মাণে আমরা★

Address

Hazi M. A Gofur Market 2nd Floor, Staff Quarter, Demra
Dhaka

Telephone

+8801843990150

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nak Engineering & Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nak Engineering & Construction:

Share