04/10/2023
প্রকল্প বিবরণী (এক নজরে)
➤প্রকল্পের নাম : ডোয়েলওয়েল টাওয়ার
➤প্রকল্পের ঠিকানা : মোহাম্মদ নগর,লুটেরচর, ঘাটারচর,শ্যামলাপুর,ঢাকা
➤জমির পরিমাণ : ৪.৯২ কাঠা (দক্ষিণ মুখি প্লট)
➤ভবনের উচ্চতা : জি+৮ (২ ইউনিট)
➤মোট শেয়ার সংখ্যা : ১৬টি
➤প্রতি ১৪৫০ বর্গফুট ফ্ল্যাট শেয়ারের জমির পরিমাণ ০.৪৭০ শতাংশ
➤শেয়ার মূল্য : ১১২৫০০০/- (এগারো লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র)
পরিকল্পনা ও নিয়মাবলী
◑ প্লটটির মোট জমির পরিমান নীট ৪.৯২ কাঠা বা ৮ শতাংশ।
◑ উক্ত জমিতে ৯ তলা ভবন নির্মাণ হবে। যার নীচতলা পার্কিং, সাব ষ্টেশন, অফিস রুম ইত্যাদির জন্য বরাদ্দ থাকবে। ২য় তলা হতে ৯ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে ২ টি করে ইউনিট হবে এবং মোট ১৬টি ইউনিট হবে। প্রতিটি ফ্ল্যাট ১৪৫০ বর্গফুট হবে। কারো যদি আরো বড় ফ্ল্যাট এর প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ০২ টা নিয়ে একটা করার সুযোগ থাকবে।
◑ প্রতিটি ইউনিটে ৩টি করে বেডরুম, ৩টি বাথরুম ২টি বারান্দা, ১টি রান্নাঘর ও ড্রইং-ডাইনিং রুম থাকবে।
◑ বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর লটারীর মাধ্যমে ফ্লোর বা উইনিট নির্ধারিত হবে। প্রাপ্য ইউনিট বা ফ্লোর সকলকে মেনে নিতে হবে।
◑ জমির সাব-কবলা দলিলের পরপরই নির্মান কাজ শুরু হবে। পরবর্তী ৩৬ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। ভবনটি দেশের খ্যাতনামা ভবন নির্মান প্রতিষ্ঠানের ডিজাইন ও স্ট্রাকচারে নির্মিত হবে।
◑ রেজিস্ট্রির সময় জমির সম্পূর্ণ টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। সম্পূর্ণ লেনদেন যৌথ একাউন্টে করতে হবে।
◑ কেউ ভবন নির্মাণ পর্যন্ত অপেক্ষা করতে না পারলে শেয়ার বিক্রয় করার সুযোগ থাকবে।
◑ ভবনটি "ডোয়েলওয়েল” (পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্ট টিমের) এর তত্ত্বাবধানে নির্মিত হবে। সেই মতে "ডোয়েলওয়েল" কে সার্ভিস চার্জ বাবদ প্রতি বর্গফুটে ১০৫/- (একশত পাঁচ টাকা মাত্র) টাকা হারে প্রদান করতে হবে। প্রকাশ থাকে যে, ভবনটির সিভিল ঠিকাদার মোট যত বর্গফুটের বিল করবেন "ডুয়েলওয়েল " ঠিক তত বর্গফুটের সার্ভিস চার্জ প্রাপ্য হবেন।
◑ ভবনটির পাইলিং এর সময় প্রতি সদস্যকে ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) করে এবং পরবর্তী প্রতি ছাদে ২,৫০,০০০/- ( দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা করে প্রদান করতে হবে।
◑ ভবনটির প্রতি শেয়ারের জন্য নির্মাণ বাবদ সম্ভাব্য ২৪ লক্ষ টাকা খরচ হতে পারে। কমবেশি হলে তা শেয়ার হোল্ডারকেই বহন করতে হবে।
◑ প্রত্যেক সদস্য নিজ পছন্দের টাইলস, ইলেক্ট্রনিকস মালামাল, স্যানেটারি মালামল, ভিতরের পাল্লা ইত্যাদি নিজ দায়িত্বে খরিদ করে দিবেন। কমিটির লোক নিয়োজিত ঠিকাদার দ্বারা বর্ণিত মালামালগুলো যৌথ তহবিলের খরচে ফিটিং করে দিবে। কেউ কিনতে না পারলে কমিটির সহযোগিতা নিয়ে কিনতে পারবেন।
◑ গাড়ির পার্কিংগুলোর লটারীর মাধ্যমে মালিকানা নির্ধারিত হবে। ভবনে যতগুলো গাড়ি পার্কিং হবে তা লটারীর মাধ্যমে প্রাপ্ত সদস্যগনকে কর্তৃপক্ষের নির্ধারিত মূল্যে খরিদ করতে হবে।
◑ ভবন নির্মাণের জন্য সদস্য প্রদত্ত টাকার আয়-ব্যায়ের হিসাব সব সময় উন্মুক্ত থাকবে।
◑ টপ ফ্লোরের ছাদে সূর্যের তাপ সহনশীল/তাপ শোষণ ক্যামিকেল ব্যবহার করা হবে ও উন্নত টাইলস ব্যবহার করা হবে। যাতে অন্য ফ্লোলের মতোই টপ ফ্লোর স্বাভাবিক থাকে।
◑ ভবনের টপ ফ্লোরে থাকবে কমিউনিটি স্পেস, রুফ টপ গার্ডেন ইত্যাদি।
◑ ভবনটি অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন ইঞ্জিনিয়ারের ডিজাইন ও স্ট্রাকচারে নির্মিত হবে
◑ বিল্ডিং এ থাকবে ভূমিকম্প সহায়ক স্ট্রাকচার, অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম ও ইকুইপমেন্ট, লিফট, সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরা, জেনেরেটর ও নিজস্ব ডিপ টিউবওয়েল।
বি. দ্র. উপরোল্লিখিত পরিমাণ পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন হতে পারে
"ডোয়েলওয়েল টাওয়ার" গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ জবাবদিহি মূলক জমির শেয়ার বিক্রি ও যৌথভাবে ভবন নির্মাণের (ডোয়েলওয়েল)এর একটি উদ্যোগ। আলহামদুলিল্লাহ আমরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এবং ধর্মীয় মাপকাঠির মাঝে থেকে আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কার্যক্রম পরিচালনা করি।
প্রথম থেকেই আমরা দীনদ্বার, মার্জিত, সুশিক্ষিত ও আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং প্রবাসী ভাইদেরকে প্রাধান্য দিয়ে কর্ম পথচলা শুরু করেছি। পরিকল্পিতভাবেই আমরা হাউজ বিল্ডিং ও ল্যান্ড প্রপার্টিজ বিষয়ে পারদর্শী এবং সৎ, যোগ্য, কর্মঠ ও দূরদর্শী ম্যানেজম্যান্ট টিম নিয়ে পরিচালনা করছি।
আমাদের ভাবনা ★
⊕ আমরা যে কোন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমত নির্ধারিত স্থানের যাবতীয় কাগজ ও দলিল-পত্রের কপি সংগ্রহ পূর্বক অভিজ্ঞ ভ্যান্ডার ও বিজ্ঞ আইনজীবী কর্তৃক নিরীক্ষা পূর্বক সরকারি সকল অফিস ও দফতরের স্মরণাপন্ন হই।
⊕ দলীল-পত্র যাচাই শেষে অভিজ্ঞ আমীন ও সার্ভেয়ারের উপস্থিতিতে জমির মালিকের কাছ থেকে দাগ নাম্বারসহ জায়গা বুঝে নেই।
⊕ অধিকতর সতর্কতার জন্য সাফ কবলা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে অথবা এটর্নি পাওয়ারের মাধ্যমে জমির প্রাথমিক মালিকানা লাভ করি। তারপর শেয়ার বিক্রি কার্যক্রম শুরু করি।
⊕ শেয়ার বিক্রির ক্ষেত্রে আমরা নূন্যতম অগ্রীম মূল্য গ্রহণ করে শেয়ার কনফার্ম করি এবং প্রত্যেক শেয়ার হোল্ডারকে সাব কবলা দলীলে জমির রেজিস্ট্রি বুঝিয়ে দিয়ে পরিপূর্ণ মূল্য গ্রহণ করি। এতে করে শেয়ার হোল্ডারগণ নিশ্চিন্ত বিনিয়োগের সুযোগ পেয়ে থাকেন এবং আমরাও দায়মুক্ত থাকতে পারি।
⊕ আমরা যাবতীয় লেনদেনের ক্ষেত্রে যৌথ একাউন্ট ব্যবহার করি, যাতে আমরা ব্যক্তি স্বেচ্ছাচারিতা থেকে মুক্ত থাকতে পারি।
🟢যোগাযোগ: ডোয়েলওয়েল
০১৯২৫৯৪৬৪৭৪
০৯৬১১৫৭১৭৭৩