28/10/2025
ফিনিশিং কাজের মধ্যে প্লাস্টার ওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্লাস্টার যদি সঠিকভাবে না করা যায়, তবে পেইন্ট করার পর দেয়ালের সৌন্দর্য বেশিদিন টেকে না। ভালো মানের প্লাস্টারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বালুর মান, স্যান্ড স্ক্রিনিং এবং স্যান্ড ওয়াশিং— যেটাকে মুহাম্মাদ কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি বরাবরই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।
🔹 কেন স্যান্ড স্ক্রিনিং দরকার
বালির ভেতরে নানা রকম ক্ষুদ্র কণা ও অশুদ্ধি থাকে। এসব দূর করতে প্রথমেই বালিটা বালিচালা নেট দিয়ে ভালোভাবে চেলে নিতে হয়। এতে বড় কণা ও ময়লা আলাদা হয়ে যায়।
আমরা মুহাম্মাদ কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সিতে সব প্রজেক্টেই এই ধাপটিকে বাধ্যতামূলক ধরি, কারণ প্লাস্টারের মানের ভিত্তিটাই এখান থেকে শুরু হয়।
🔹 কেন স্যান্ড ওয়াশিং জরুরি
চালনির পরও বালির মধ্যে কাদা, মাটি, লবণ, সালফেট, ক্লোরাইড এবং অন্যান্য মিনারেল পদার্থ থেকে যায়। এগুলো ধুয়ে না ফেললে প্লাস্টারের গুণমান নষ্ট হয়।
ফলাফল হিসেবে:
- কিছুদিনের মধ্যেই দেয়ালের প্লাস্টার খুলে পড়তে শুরু করে,
- দেয়ালে সাদা নোনা বা দাগ দেখা দেয়,
- এবং অল্প সময়েই রং উঠে যায়।
🔹 সঠিক স্যান্ড ওয়াশিং পদ্ধতি
প্রজেক্টের শুরুতেই স্যান্ড ওয়াশিংয়ের জন্য একটি আলাদা ওয়াশিং হাউজ তৈরি করুন।
নিয়মটি এমন:
1. প্রথমে হাউজটিকে পানি দিয়ে সম্পূর্ণভাবে ভর্তি করুন।
2. এরপর স্ক্রিনিং করা বালি বস্তায় বা টবে ভরে একে একে হাউজে ফেলুন।
3. প্রতিটি বস্তা বালি ফেলার সঙ্গে সঙ্গে সমপরিমাণ পানি হাউজ থেকে বের হয়ে যাবে।
4. একজন শ্রমিক বেলচা দিয়ে বালিকে নেড়ে দেবেন, যাতে কাদা ও অশুদ্ধি পানির সঙ্গে মিশে বের হয়ে যায়।
এইভাবে করলে বালিটা পুরোপুরি পরিষ্কার হয় এবং প্লাস্টারের মান অনেক উন্নত হয়।
❌ ভুল পদ্ধতি হলো— আগে হাউজে বালি ফেলে পরে পানি ঢালা। এতে নিচের স্তরের বালি কখনোই পরিষ্কার হয় না।
✅ সঠিক পদ্ধতি হলো— আগে পানি, পরে বালি।
মুহাম্মাদ কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি সবসময় এই প্রক্রিয়াটি সাইটে সরাসরি তদারকি করে।
🔹 প্রকৌশলী ও মালিকদের প্রতি পরামর্শ
প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর ও বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলব— স্যান্ড ওয়াশিং কাজটি যেন সঠিকভাবে হচ্ছে তা নিজে তদারকি করুন।
কারণ এই ছোট্ট ধাপটাই প্লাস্টারের স্থায়িত্ব নির্ধারণ করে।
দেখা যায়, ব্যক্তি উদ্যোগে নির্মিত অনেক ভবনে এই কাজটি করা হয় না। অথচ সামান্য কিছু অতিরিক্ত খরচেই ভবিষ্যতে অনেক বড় ক্ষতি রোধ করা সম্ভব। মনে রাখবেন, একটা দেয়াল বারবার প্লাস্টার করা যায় না, করলে খরচ বহুগুণ বেড়ে যায়।
🔹 শ্রম ও খরচের হিসাব
সাধারণত ৫–৬ জন শ্রমিক দিনে প্রায় ৫২০–৫৫০ CFT বালি স্ক্রিনিং ও ওয়াশ করতে পারে।
বর্তমান শ্রমদরের ভিত্তিতে একজন কন্ট্রাক্টরের খরচ দাঁড়ায় প্রায় ৭–৭.৫ টাকা প্রতি CFT।
কন্ট্রাক্টরের ১০% লাভ ধরলে রেট দাঁড়ায় প্রায় ৮ টাকা প্রতি CFT।
বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে এই রেট ৫.৫–৬ টাকা প্রতি CFT, কিন্তু ব্যক্তি পর্যায়ে একটু বেশি খরচ করলেও সেটা দীর্ঘমেয়াদে লাভজনক।
আপনার প্রজেক্টে স্যান্ড স্ক্রিনিং ও ওয়াশিংকে বাধ্যতামূলক কাজ হিসেবে অন্তর্ভুক্ত করুন।
এর ফলে—
- প্লাস্টার হবে মজবুত,
- দেয়ালে নোনা বা ফাটল ধরবে না,
- আর আপনার দেয়ালের পেইন্ট দীর্ঘস্থায়ী হবে।
একটা সঠিক প্রক্রিয়ায় করা কাজ অনেক বছর টিকে থাকে— এটাই মুহাম্মাদ কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সির বিশ্বাস।
🏗️ বিল্ডিং ডিজাইন, কনসালটেন্সি ও সাইট সুপারভিশনের জন্য যোগাযোগ করুন:
মুহাম্মাদ কনস্ট্রাকশন এন্ড কনসালটেন্সি
(Construction | Supervision | Consultancy | Quality Control)