SAJAN GROUP

SAJAN GROUP Sajan Group is a Bangladeshi Conglomerate pioneered in producing and supplying CPVC and uPVC Pipe

24/08/2026

সাফল্যের ২০ বছর উপলক্ষ্যে স্মৃতিচারণ করলেন যাদের হাতে দিয়ে শুরু হয়েছিলো স্বজনের অগ্রযাত্রা।

স্বজন গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান, ফাইন্যান্স ডিরেক্টর, মার্কেটিং ডিরেক্টর, এবং ফ্যাক্টরি ডিরেক্টরদের সাথে স্বজন গ্রুপ নিয়ে আলোচনা করেন প্রতিষ্টানের জেনারেল ম্যানেজার, সহকারী জেনারেল ম্যানেজার সহ অন্যান্যরা।

শুরু দিকের চ্যালেঞ্জ, শত বাঁধা পেরিয়ে বাংলাদেশে প্রথম সিপিভিসি পাইপ বাজারজাত করা, পণ্যটিকে মার্কেটে প্রতিষ্ঠিত করা থেকে আজকের বাংলাদেরশের ১ নাম্বার সিপিভিসি ব্র্যান্ড হয়ে উঠার পিছনের গল্পই করলেন সম্মানিত বক্তারা। সেই সাথে স্বজন গ্রুপের অন্যান্য সিস্টার কনসার্ণ এবং কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা নিয়েও কথা বলেন তারা।

স্বজন গ্রুপের অগ্রযাত্রা চলুক বছরের পর বছর, যুগের পর যুগ।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

অস্ট্রেলিয়া শুনলো বাংলার বাঘের গর্জন। অস্ট্রেলিয়ার  মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের এই আনন্দঘন মূহুর্তে স্বজন গ্রুপের প...
16/08/2026

অস্ট্রেলিয়া শুনলো বাংলার বাঘের গর্জন। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ের এই আনন্দঘন মূহুর্তে স্বজন গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।

06/08/2026

এটিএন নিউজের স্থাপত্য এবং নির্মাণ বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান নির্মাণ রসায়ণের গর্বিত স্পন্সর হিসেবে যুক্ত হলো স্বজন গ্রুপ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটিএন নিউজের কর্তাব্যক্তিদের সাথে উপস্থিত ছিলেন স্বজন গ্রুপের জেনারেল ম্যানেজার আবুল হাসনাত সোহাগ, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার ফাবিহা রুম্মান শিফা এবং বিজনেস ডেভেলপমেন্ট অফিসার সামিউল আলীম সজীব।

অনুষ্ঠানে উপস্থিত সবাই নির্মাণ রসায়ণ আয়োজনটির সার্বিক সফলতা নিয়ে আলোচনা করেন এবং এটাকে সাধারণ মানুষের আরো ভালোভাবে পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

29/07/2026

সাফল্যের ২০ বছর উপলক্ষ্যে স্বজন গ্রুপকে শুভেচ্ছা জানালেন জাহিদুল ইসলাম শামীম, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং।

দীর্ঘ জার্নির স্মৃতিচারণ করতে গিয়ে শামীম ভাই স্বজন গ্রুপ নিয়ে নিজের বিভিন ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন। বাইক এক্সিডেন্টে ম্যানেজমেন্টের পাশে থাকা থেকে শুরু করে নিজের বিয়েতে অফিস বন্ধ রেখে কোম্পানির সবাই জয়েন করার সুখস্মৃতি স্মরণ করেন তিনি।

স্বজন গ্রুপকে সামনে এগিয়ে নিয়ে যেতে শামীম ভাইয়ের নিষ্ঠা এবং অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমরা।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

29/07/2026

সাফল্যের ২০ বছর উপলক্ষ্যে স্বজন গ্রুপকে শুভেচ্ছা জানালেন এইচ.আর এবং অ্যাডমিন ডিপার্টমেন্ট এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার ইসমাইল হোসেন।

স্বজন গ্রুপে কর্মীদের সুবিধা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে এখানে লাঞ্চ সুবিধা, বিদেশ ট্যুর, নিয়মিত বিভিন্ন পুরষ্কার ইত্যাদির ব্যবস্থা থাকে। এছাড়াও কর্মীদের জন্য প্রতি বছর পিকনিক, বিভিন্ন খেলাধুলার আয়োজন সহ নানান ব্যবস্থা থাকে। এসব উদ্যোগ কর্মীদের মানসিক স্বাস্থ্য উন্নতির পাশাপাশি তাদের মধ্যে টিম স্পিরিট এবং ভাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে।

স্বজন গ্রুপ বিগত সময়ের মতোই ভবিষ্যতেও কর্মীদের পাশে থাকবে, তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করি।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

সাফল্যের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বজন গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো ওয়ান ডিশ পার্টি। স্বজন গ্রুপের সকল কর্তাব্য...
28/07/2026

সাফল্যের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বজন গ্রুপের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো ওয়ান ডিশ পার্টি।

স্বজন গ্রুপের সকল কর্তাব্যক্তিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে এই আয়োজন। আনন্দ এবং উৎসবমুখর এই দিনে সবাই বিভিন্ন সুস্বাদু খাবার আইটেম নিয়ে আসে এবং অন্যদের সাথে ভাগ করে নেয়। এই আয়োজন কর্মীদের আনন্দ দেয়ার পাশাপাশি টিম স্পিরিট এবং ভাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করেছে।

গত ২০ বছর ধরে স্বজন গ্রুপ চেষ্টা করেছে কর্মীদের একটি আনন্দদায়ক এবং নিরাপদ কর্মস্থল উপহার দিতে। আগামীতেও আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

28/07/2026

সাফল্যের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বজন গ্রুপকে শুভেচ্ছা জানালেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এর ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম রানা।

স্বজন গ্রুপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন যে এই কোম্পানির সাথে কর্মীদের একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। কর্মীদের সন্তুষ্ট রাখার জন্য ভালো কর্মপরিবেশ, সময়মতো বেতন, পর্যাপ্ত ছুটি, অন্যান্য সুবিধার সাথে ম্যানেজমেন্ট এর আন্তরিকতার কথা তুলে ধরেন তিনি।

স্বজন গ্রুপের একজন হয়ে এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রানা ভাইকে ধন্যবাদ।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

28/07/2026

সাফল্যের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে স্বজন গ্রুপকে শুভেচ্ছা জানালেন নন্দন কানন হাউজিং লিমিটেড এর এক্সেকিউটিভ ডিরেক্টর মোঃ আবুল হাসনাত।

শুভেচ্ছা বক্তব্যে তিনি জানান যে স্বজন গ্রুপের সিপিভিসি পাইপ নিয়ে তিনি অত্যন্ত সন্তুষ্ট। এছাড়াও স্বজন গ্রুপের সময়মতো পণ্য পৌঁছে দেয়া থেকে শুরু করে ব্যবসায়িক আন্তরিকতা নিয়েও তিনি ভূয়সী প্রশংসা করেন।

নন্দন কানন হাউজিং লিমিটেড এর সাথে স্বজন গ্রুপ কাজ করে যাবে বছরের পর বছর, যুগের পর যুগ এই প্রত্যাশাই করি।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

27/07/2026

সাফল্যের ২০ বছর উপলক্ষ্যে স্বজন গ্রুপকে শুভেচ্ছা জানালেন মোঃ কামরুজ্জামান জাকির, অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, কর্পোরেট সেলস অ্যান্ড মার্কেটিং।

প্রায় ১৪ বছর ধরে স্বজন গ্রুপে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে স্বজন গ্রুপের ম্যানেজমেন্ট খুবই আন্তরিক, সবাইকে এখানে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। জাকির ভাই তার নিজের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ মূহূর্তে স্বজন গ্রুপকে পাশে পেয়েছেন, সেটা উনার মেয়ের অপারেশন এর সময় থেকে শুরু করে আরো বিভিন্ন সময়ে।

স্বজন গ্রুপের একজন হয়ে এই কোম্পানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাকির ভাইকে ধন্যবাদ।

#স্বজনের_সাথে_আগামীর_পথে

Address

House-101(7th & 8th Floor), Road-13/A, Block-C, Banani
Dhaka
DHAKA-1213

Alerts

Be the first to know and let us send you an email when SAJAN GROUP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAJAN GROUP:

Shortcuts

Share