F&S Construction Ltd.

F&S Construction Ltd. Welcome to F&S Construction Company limited, We are one of the Best Construction Company in Dhaka, B

BMW Headquarters, Germany
02/10/2022

BMW Headquarters, Germany

আইডিয়াটা দারুণ না?জার্মান রেলওয়ে ও বৃটিশ এনার্জী কোম্পানী যৌথভাবে পরীক্ষা চালাচ্ছে। এভাবে প্রতি কিলোমিটার রেললাইন থেকে 0...
30/07/2022

আইডিয়াটা দারুণ না?
জার্মান রেলওয়ে ও বৃটিশ এনার্জী কোম্পানী যৌথভাবে পরীক্ষা চালাচ্ছে। এভাবে প্রতি কিলোমিটার রেললাইন থেকে 0.01 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে।
জার্মানীতে ৩৩ হাজার কিলোমিটার করে টু-ওয়েতে মোট ৬৬ হাজার কিলোমিটার রেললাইন রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ধারণাটাই পাল্টে যেতে পারে এতে!

যারা পিজিসিবি'র কর্মকান্ড সম্পর্কে ধারণা নিতে চান তাদের সুবিধার্থে নিম্নোক্ত ফ্লো-চার্টটি সংযুক্ত করা হল।  পিজিসিবি জাতী...
23/07/2022

যারা পিজিসিবি'র কর্মকান্ড সম্পর্কে ধারণা নিতে চান তাদের সুবিধার্থে নিম্নোক্ত ফ্লো-চার্টটি সংযুক্ত করা হল।

পিজিসিবি জাতীয় বিদ্যুৎ গ্রিড নেটওয়ার্কের মালিক। অনুরূপ গ্যাস ও পানিরও গ্রিড আছে।
মানুষকে গ্যাস,পানি ও বিদ্যুৎ ব্যবহার করার সুবিধা দিতে হলে জেনারেশন প্লান্ট হতে ১ম ধাপে গ্রিড নেটওয়ার্কে স্থানান্তর করে দুরদুরান্তে প্রেরণ করতে হয়।
তারপর ভোক্তাদের জন্য চাহিদা অনুযায়ী উচুঁ/নিচু বিভিন্ন মানের লাইনে সরবরাহ করে জনগণ পানি বিদ্যুৎ গ্যাস ব্যবহারের সুযোগ পান।

"Give credit where credit is due"ছবিতে যাকে দেখছেন তিনি Dr. Robin Sham,  #পদ্মাসেতুর মূল নকশাকার, AECOM এর Long Span Bri...
27/06/2022

"Give credit where credit is due"
ছবিতে যাকে দেখছেন তিনি Dr. Robin Sham, #পদ্মাসেতুর মূল নকশাকার, AECOM এর Long Span Bridge বিভাগের প্রধান। তিনি অবশ্য এই লাইনের জাঁদরেল লোক যার একটা ডাকনামই আছে 'Captain Connector' হিসেবে । তাছাড়া UK এর Institution of Civil Engineers (ICE), তাকে Engineering Superhero হিসেবে স্বীকৃতিও দিয়েছে।
একটা প্রকৌশলগত স্থাপনার মূল চ্যালেঞ্জ এবং সৃজনশীলতা দেখানোর জায়গা হচ্ছে এর নকশা। নদীর গতি-প্রকৃতি, সিসমিক লোড এরকম আরও অনেক বিষয় বিবেচনা করে একজন নকশাকার ঠিক করেন, কী ধরনের সেতু হবে, কী ধরনের পাইল হবে।
যদিও সেই নকশা বাস্তবায়ন করতে গেলেও প্রচুর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়।
যেমনঃ পদ্মা সেতুর মূল ঠিকাদার চায়না মেজর ব্রীজ ইঞ্জিনিয়ারিং কোঃ লিঃ এর ১৩ টা নতুন প্রযুক্তি তৈরি করতে হইছে শুধু এই পদ্মা সেতু বানাতে গিয়ে।
আবার কয়েকটা পাইলিং নিয়ে যে জটিলতা হইছিল সেটার সম্ভাব্য সমাধান প্রস্তাব করছিল আন্তর্জাতিক আরেকটা প্রতিষ্ঠান COWI. প্রজেক্টের Supervision Consultant ছিল Robert John Aves নামে এক ভদ্রলোক যিনি ঐ প্রস্তাবগুলোর মধ্যে একটা পদ্ধতিকে পরীক্ষা-নিরীক্ষা করে নির্বাচন করেন এবং ২২ টা পিয়ারের জন্য পৃথিবীর গভীরতম পাইল বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।
জামিলুর রেজা চৌধুরী স্যারসহ অন্যান্য সিনিয়র প্রকৌশলীরা ছিলেন বিশেষজ্ঞ প্যানেলে পরামর্শক হিসেবে। নকশা চূড়ান্ত করা, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় বাতলে দেয়া ইত্যাদি নানাভাবে তাদের ভূমিকাও নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু ব্যাপারটা খুব আনফেয়ার হবে যদি এইটা স্বীকার না করি যে, পদ্মা সেতুর কারিগরী দিকের মূল কৃতিত্ব অবশ্যই বিদেশী প্রকৌশলী এবং প্রতিষ্ঠানগুলোর।
প্রকৌশলীরা বিভিন্ন ক্ষেত্রে যত বেশি এক্সপোজার পায়, তত বেশি দক্ষতা বাড়ে। নিঃসন্দেহে পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টে বিভিন্ন স্তরে কাজ করার মাধ্যমে সংশ্লিষ্ট দেশি প্রকৌশলীদের দক্ষতা এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের দক্ষতা বৃদ্ধি পেয়েছে যা থেকে জাতি উপকৃত হবে। তবে আবেগের আতিশয্যে আমরা যেন, যার পাওনা তাকে দিতে ভুলে না যাই।

27/06/2022

সিভিল ইঞ্জিনিয়ার

যাদের বুদ্ধিমত্তা ও অক্লান্ত পরিশ্রমে আজকের পদ্মা সেতু 💛💛❤️❤️
পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন যারা
বাঙালির গৌরব ও সাহসের প্রতীক পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন যারা-

১.মরহুম প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী
(প্যানেলের সাবেক চেয়ারম্যান)
সাবেক চেয়ারম্যান, সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার), বুয়েট
সাবেক ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব ব্র্যাক এবং
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা।
২. প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া
চেয়ারম্যান
অধ্যাপক এমেরিটাস,
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা,
সাবেক অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ঢাকা।
৩. প্রফেসর ড. আইনুন নিশাত
সদস্য, নদী প্রকৌশল
প্রফেসর ইমেরিটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার),
বুয়েট, ঢাকা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
৪. প্রফেসর ড. এ. এম. এম. শফিউল্লাহ
সদস্য, জিওটেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং,
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.), বুয়েট, ঢাকা
এবং উপাচার্য, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.)
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা,
৫. প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ
সদস্য, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার), বুয়েট, ঢাকা
এবং ভাইস চ্যান্সেলর, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা।
৬. মরহুম প্রফেসর ড. আলমগীর মজিবুল হক
সদস্য, পরিবহন প্রকৌশল
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার) বুয়েট, ঢাকা।
৭. মি. ক্লাউস হেনরিক ওস্টেনফিল্ড
সদস্য, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
অ্যাডজাংক্ট প্রফেসর, কারিগরি বিজ্ঞান অনুষদ আরহাস ইউনিভার্সিটি, ডেনমার্ক
নতুন প্রযুক্তিসহ দীর্ঘ স্প্যান সেতুর ডিজাইন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ পরামর্শদাতা।
৮. প্রফেসর ড. কেনজি ইশিহার
সদস্য, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার), টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান।
৯. প্রফেসর ড. ইয়োজো ফুজিনো
সদস্য, ব্রিজ ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক (সিভিল ইঞ্জিনিয়ার), টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান।
১০. মি. ফরচুনাতো কারভাজাল মোনার
সদস্য, নদী প্রকৌশল
সিনিয়র কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ার, কলম্বিয়া
সাবেক ডেপুটি প্রজেক্ট ম্যানেজার,
যমুনা বহুমুখী সেতু নদী শাসন নকশা প্রকল্প।
১১. ড. মোহাম্মদ আউয়াল
সদস্য, ব্রিজ ইঞ্জিনিয়ারিং
স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, সান ফ্রান্সিসকো বে ব্রিজ, যুক্তরাষ্ট্র।

Chief Designer of Padma Bridge.
27/06/2022

Chief Designer of Padma Bridge.

WELCOME TO𝐅&𝐒 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐋𝐭𝐝Groundworks & Civil Engineering. ,  ,  ,  ,   &  ,  .
22/05/2022

WELCOME TO
𝐅&𝐒 𝐂𝐨𝐧𝐬𝐭𝐫𝐮𝐜𝐭𝐢𝐨𝐧 𝐋𝐭𝐝
Groundworks & Civil Engineering.

, , , , & , .

 #সেফটি টাংকি #সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজন সে সম্পর্কে জানি।সেপটিক ট্যাংক ডিজাইনঃ-সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের...
19/05/2022

#সেফটি টাংকি
#সেপটিক ট্যাংক কেমন হওয়া প্রয়োজন সে সম্পর্কে জানি।
সেপটিক ট্যাংক ডিজাইনঃ
-সেপটিক ট্যাংকের দৈর্ঘ্য প্রস্থের ২ থেকে ৮
গুণ ধরতে হবে ।
-.ভিত্তিতে ১:৩:৬ অথবা ১:২:৪ অনুপাতে সিসি ঢালাই
করতে হবে ।
-.সিমেন্ট মসলা দ্বারা ইটের গাঁথুনী করে সেপটিক
ট্যাংক নির্মাণ করতে হবে ।
-.ভিতরের দেওয়ালে ১:৩ অনুপাতে ১২ মিমি
পুরুত্বে প্লাস্টার করতে হবে ।
-.সেপটিক ট্যাংকের নূন্যতম প্রস্থ ৬০ সেমি এবং
তরলের গভীরতা ১ মিটার ধরতে হবে ।
-সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামার আগে
অবশ্যই বিষাক্ত গ্যাসের উপস্থিতি পরীক্ষা করা
উচিত। এ বিষয়গুলোয় একটু নজর দিলেই দুর্ঘটনা
অনেকাংশে কমে আসবে।
#আসুন সেপটিক ট্যাংকের আয়তন নির্ণয় করতে
শিখি :
ধরি,
আমরা ১০০ জন ব্যবহারকারী জন্য সেফটিক ট্যাংক
তৈরী করবো.
আমাদের দেশে সিউয়েজের সর্বোচ্চ হার
গড়ে দৈনিক প্রতিজনের জন্য ৯০ লিটার থেকে
১২০ লিটার পর্যন্ত ধরা হয়।
সুতরাং আমরা ধরি,
জনপ্রতি দৈনিক সর্বোচ্চ সিউয়েজ প্রবাহের হার =
১১০ লিটার।
সুতরাং দৈনিক মোট সিউয়েজের পরিমাণ = (১০০×১১০)
= ১১০০০ লিটার।
= ৩৮৮.৪৬ ঘনফুট।
অবরোধকাল ধরলাম = ১ দিন।
সুতরাং কক্ষের তরল ধারণ ক্ষমতা = (৩৮৮.৪৬×১)
=৩৮৮.৪৬ ঘনফুট।
মনেকরি, কক্ষে তরলের গভীরতা = ৪ ফুট।
কক্ষের তলের ক্ষেত্রফল =(৩৮৮.৪৬÷৪)=
৯৭.১১ বর্গফুট।
মনেকরি, ট্যাংকের প্রস্থ = B
এবং দৈর্ঘ্য = L =৩B
সুতরাং তলের ক্ষেত্রফল = B×৩B =৩B²
সুতরাং ৩B²= ৯৭.১১
বা, B² =(৯৭.১১÷৩) =৩২.৩৭
বা, B = √৩২.৩৭
সুতরাং B = ৫.৬৮ ফুট
সুতরাং L= ৩B =৩×৫.৬৮ =১৭.০৪ ফুট
মুক্ত এলাকার গভীরতা ২.৫০ ফুট ধরা হলে, মোট
গভীরতা হবে = (৪+২.৫০)= ৬.৫০ ফুট।
সুতরাং সেপটিক ট্যাংকের আয়তন = দৈর্ঘ্য ×প্রস্থ
×গভীরতা
=(১৭.০৪×৫.৬৮×৬.৫০) ফুট।
সুতরাং ১০০ জন ব্যবহারকারীর জন্য সেফটিক
ট্যাংকের আয়তন হবে = (১৭.০৪×৫.৬৮×৬.৫০) ঘনফুট

F&S Ltd.

রডের হুকের দৈর্ঘ্যর পরিমাপ কত ? আসুন জেনে নেই০৬ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =৭০ মিমি। ১০ মিমি ডায়া রডের ক্ষেত্...
27/04/2022

রডের হুকের দৈর্ঘ্যর পরিমাপ কত ? আসুন জেনে নেই
০৬ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =৭০ মিমি।
১০ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =১২০ মিমি।
১২ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =১৫০ মিমি।
১৬ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =২০০ মিমি।
১৯ মিমি ডায়া রডেরক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =২২৫ মিমি।
২২ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =২৬৫ মিমি।
২৫ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =৩০০ মিমি।
২৮ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =৩৪০ মিমি।
৩২ মিমি ডায়া রডের ক্ষেত্রে হুকের দৈর্ঘ্য =৩৯০ মিমি।

সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ...
18/02/2022

সয়েল টেস্ট’ এর বাংলা অর্থ হলো মাটি পরীক্ষা, তবে ইঞ্জিনিয়ারিং ভাষায় স্থাপনা বা বিল্ডিং এর ভূনিন্মস্থ মাটির পরীক্ষা করাকে ‘সয়েল টেস্ট’ বা ‘সাব-সয়েল ইনভেস্টিগেশন’ বলে।

#কেন-
ভূনিন্মস্থ মাটির নিরাপদ #ভারবহন ক্ষমতা নিরুপণের জন্য সয়েল টেস্ট করা হয়।সঠিক ফাউন্ডেশন ডিজাইন এবং সঠিক ব্যয় বা খরচ নির্ধারণে মাটি পরীক্ষা (সয়েল টেস্ট) অত্যাবশ্যক।এখানে জেনে রাখা দরকার যে, নির্মাণ সাইটে মাটি পরীক্ষা ব্যতীত বাড়ির ফাউন্ডেশন ডিজাইন সম্ভব নয়। যে কোন ধরনের স্থাপনা যেমন, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, হাসপাতাল, শপিং কমপ্লেক্স, ব্রিজ-কালভার্ট, সড়ক-মহাসড়ক, রেললাইন, এয়ারপোর্ট, পাওয়ার প্লান্ট ইত্যাদি ডিজাইনের জন্য সয়েল টেস্ট অপরিহার্য। কোন নিচু জায়গা কিংবা ভরাট মাটির জায়গায় নির্মাণ কাজে অবশ্যই মাটি পরীক্ষা করতে হবে। তবে আমাদের দেশের মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বর্গমিটারে ৯-১০ টন থাকে বলে প্রকৌশলীগণ সাধারনত Structure (এক দুইতলা ভবন) এর জন্য সয়েল টেস্ট রেফার করেন না, এই হালকা ভবনগুলোর ফাউন্ডেশনে এর থেকে বেশি লোড আসে না। তবে অবশ্যই তিনের অধিক ভবনের জন্য সয়েল টেস্ট জরুরী। মনে রাখবেন সয়েলটেস্ট ছাড়া ডিজাইন করা আর ডাক্তারের #প্রেসক্রিপশন ছাড়া ঔষধ খাওয়া একই কথা। ইহা ছাড়া ভূনিন্মস্থ মাটির বৈশিষ্ট্য জানা কারও পক্ষে সম্ভব নয়, একমাত্র সয়েল টেস্ট রিপোর্ট দেখেই একজন প্রকৌশলীর পক্ষে বলা সম্ভব স্থাপনা সুরক্ষার জন্য কি ধরনের ফাউন্ডেশন প্রয়োজন ।

#কিভাবে-
সাইটে মাটি পরীক্ষার (সয়েল টেস্টের) পদ্ধতিসমূহঃ
১. সাইট বা প্লট পরিদর্শন ও জরিপ করা।
২. ফিল্ডের অবস্থা অনুযায়ী বোরিং সংখ্যা ও স্থান নির্বাচন করা এবং সেই অনুযায়ী বোরিং কাজ সম্পন্ন করা।
৩. প্রয়োজন অনুযায়ী বোরিং গভীরতা নির্ধারণ করা।
৪. প্রত্যেক বোরিং স্থানে মাটির অক্ষত এবং বিক্ষত নমুনা সংগ্রহ করা এবং ল্যাবরেটরীতে পরীক্ষা করা।
৫. বোরিং বা ড্রিলিং-এর সাহায্যে ৫ ফুট অন্তর মাটির এস.পি.টি ভ্যালু নির্ণয় করা এবং মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা (সেফ বিয়ারিং ক্যাপাসিটি) বের করা।
৬. ফিল্ড টেস্ট এবং ল্যাব টেস্টেও ফলাফল বের করা।
৭. অবশেষে মাটি পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট তৈরী করা এবং সেই অনুযায়ী বাড়ির ফাউন্ডেশন সম্পর্কে মন্তব্য করা।মাটির ল্যাব টেস্টঃ
ASTM অনুযায়ী মাটির ল্যাব টেস্টসমূহ সাধারণত নিম্নরুপঃ
ক) ময়েশ্চার কনটেন্ট টেস্ট
খ) প্লাস্টিসিটি টেস্ট
গ) আপেক্ষিক গুরুত্ব টেস্ট
ঘ) ঘনত্ব টেস্ট
ঙ) কনসোলিডেশন টেস্ট
চ) ডাইরেক্ট শেয়ার টেস্ট, ইত্যাদি। #বিস্তারিতঃ
value 2 বা এর কম হলে Very Soft মাটি বুঝতে হবে , যার ভার বহন ক্ষমতা প্রতি বর্গমিটারে মাত্র 2 টন।
value 2-5 হলে Soft মাটি, ভারবহন ক্ষমতা 2-5 Ton/ Sqm.
value 5-9 হলে Medium মাটি, ভারবহন ক্ষমতা 5-10 T/ Sqm
value 9-17 হলে Stiff বা শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 10-20T/ Sqm
value 17-33, Very Stiff বা খুবই শক্ত মাটি, ভারবহন ক্ষমতা 20-40 T/ Sqm
value 33 এর উপরে হলে Hard বা খুবই কঠিন মাটি বুঝতে হবে, যার ভার বহন ক্ষমতা বর্গমিটার 40 Ton এর উপরে

Proper way
05/02/2022

Proper way

কিছু Client ডিজাইনার কে সম্মান জনক ফি দিয়ে বরং ভবনে খরচ কম করে! সেই সব স্থাপত্য গুলো এমন  আন্তরজাতিক পুরষ্কার পায়!    অপ...
27/01/2022

কিছু Client ডিজাইনার কে সম্মান জনক ফি দিয়ে বরং ভবনে খরচ কম করে! সেই সব স্থাপত্য গুলো এমন আন্তরজাতিক পুরষ্কার পায়!

অপরদিকে কিছু অতি-চালক Client সস্তায় ডিজাইন করিয়েভবনে অতিরিক্ত টাকা খরচ করে নিজেকে বোকার পরিচয় দেয়..

আর চিন্তা করে কিভাবে টাকা কম দিয়ে কিভাবে কম টাকায় ডিজাইন করানো যায়...অতপর দিন শেষে নিজেকে বোকার পরিচয় দেয়..

সাম্প্রতিল বিশ্বের সেরা ভবনের পুরস্কার জিতেছে বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল।

কম খরচে ব্যতিক্রমী নকশায় নির্মিত এ ভবন ও এর স্থপতিকে পুরস্কৃত করেছে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস রিবা।..
৮০ শয্যার ফ্রেন্ডশিপ হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী, যিনি এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তার স্থাপত্য প্রতিষ্ঠান আরবানা ভবনটি নির্মাণ করেছে।

স্থাপনাটির বিশেষত্ব হল স্থানীয় প্রকৌশলীরা স্থানীয়ভাবে তৈরি নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবনটি তৈরি করেছেন।

ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রচুর আলো-বাতাস চলাচল করতে পারে। বিদ্যুতের সর্বনিম্ন ব্যবহারও নিশ্চিত করা হয়েছে ভবনটিতে। গ্রীষ্মকালের প্রচণ্ড গরম থেকে বাঁচতে ভবনের ভেতরে তৈরি হয়েছে বেশ কয়েকটি খাল। যা বৃষ্টির পানি ধরে রাখতে সক্ষম। বর্ষাকালে স্থানীয়রা এথেকে বিশুদ্ধ পানির যোগান পাবে..রিবা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প বাজেটের মধ্যেও স্থাপত্য কীভাবে প্রত্যন্ত এলাকাকে শক্তিশালী ও সক্ষম করে তুলতে পারে তারই উদাহরণ এই ফ্রেন্ডশিপ হাসপাতাল।

Address

Gazipur
1710

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when F&S Construction Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to F&S Construction Ltd.:

Share