17/04/2026
🩺 নিউরোসাইন্স হাসপাতালে ডাক্তার দেখানোর সহজ গাইড লাইন।।
আপনি বা আপনার পরিবারের কেউ যদি মাথাব্যথা, ব্রেইন স্ট্রোক, মাথায় আঘাত, এক্সিডেন্ট বা দুর্ঘটনা জনিত মাথায় আঘাত, খিঁচুনি, স্মৃতিভ্রংশ বা স্নায়ুর সমস্যায় ভুগে থাকেন—তাহলে দেরি না করে চলে আসুন 🚑 National Institute of Neurosciences & Hospital-এ। এখানে দেশের সেরা নিউরো বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন।
👉 কোথায় অবস্থিত?
📍 শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা (পঙ্গু হাসপাতালের অপজিটে, বাংলাদেশ বেতার এর পাশে / NBR বা কর ভবনের পাশে)
👉 কি কি রোগের চিকিৎসা হয়?
✔ স্ট্রোক (Brain Stroke)
✔ মাইগ্রেন ও দীর্ঘদিনের মাথাব্যথা
✔ খিঁচুনি (Epilepsy)
✔ পারকিনসনস ডিজিজ
✔ স্নায়ু দুর্বলতা, হাত-পা অবশ হওয়া
✔ ব্রেইন টিউমার ও স্পাইনাল সমস্যা
✔ ব্রেইনের যেকোন সমস্যা
✔ মাথার জন্মগত সমস্যা
✔ এক্সিডেন্টাল বা আঘাত জনিত করা মাথা ফাটা বা আঘাত লাগা।
✔ ব্রেইন বা মাথার যেকোনো সমস্যার চিকিৎসা করা হয়।
🩺🥼 ডাক্তার দেখানোর নিয়ম (OPD) বহিঃ বিভাগ বা আউট ডোর বিভাগ..
✅ সাধারণ (বহির্বিভাগ) রোগীর জন্য টিকিট নিলে ডাক্তার দেখানো হয়, টিকিট মূল্য ১০ টাকা।
✅ প্রতিদিন সকাল ৮ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বহির্বিভাগে ডাক্তার দেখাতে পারবেন।
✅ শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে, শনিবার হতে বৃহস্পতিবার খোলা।
✅ বহির্বিভাগে ডাক্তার রোগী দেখেন প্রয়োজন হলে ভর্তি দেন।
✅ সিরিয়ালে না দাড়াতে চাইলে অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখাতে পারবেন।
✅ অনলাইনে টিকিট কাটার লিংক কমেন্টে দেওয়া আছে।
🔥 স্পেশাল সার্ভিস বৈকালিক সেবা
➡️ বিকাল ৩টা - ৬টা,
➡️ মেডকিল অফিসার ভিজিটঃ২০০ টাকা
➡️ সহকারি অধ্যাপক ভিজিটঃ৩০০ টাকা
➡️ অধ্যাপক ভিজিটঃ ৫০০টাকা।
➡️ দুপুর ২.৩০ হতে টিকিট ছাড়ে।
➡️ আগে এসে সিরিয়ালে মেনটেইন করে টিকেট কাটতে হবে।
➡️ শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে, শনিবার হতে বৃহস্পতিবার খোলা।
🚑 জরুরি বিভাগ (Emergency) এবং সময়সূচি
জরুরি বিভাগ সর্বদা খোলা থাকে (২৪ ঘণ্টা) - সরকারি হাসপাতালে জরুরি বিভাগ সার্বক্ষণিক চালু থাকে। জরুরি বিভাগে রোগীদের “observation” পর্যবেক্ষণ এর জন্য রাখা হয় ও ভর্তি করা হয়, যদি ডাক্তার প্রয়োজন মনে করেন।
💰 খরচ
• ভর্তি- ফি-১৫ টাকা
• ফ্রী-বেডে ভর্তি হলে কোন বেড ভাড়া লাগে না।
• পেইং বেড: ভারা ২৭৫ টাকা প্রতিদিন।
• ডাবল শেয়ার কেবিন: ২৫০-৫০০ টাকা প্রতিদিন।
• এসি কেবিন: ৫০০-১০০০ টাকা প্রতিদিন।
• বড় অপারেশন: প্রায় ২,০০০ টাকা
• ছোট অপারেশন: প্রায় ১,০০০ টাকা
• সকল ব্লাড টেস্ট , MRI, CT Scan, X-Ray সরকার নির্ধারিত মূল্যে করা হয়।
• সরকারি হাসপাতালের অপারেশন, পরীক্ষণ, ও ব্যবহৃত খরচ সাধারণভাবে তুলনামূলক কম হয়।
👉 গুরুত্বপূর্ণ টিপস:
⚠ খুব ভিড় থাকে—সকাল সকাল গেলে ভালো
⚠ আগের রিপোর্ট/টেস্ট সঙ্গে নিয়ে যান
⚠ স্ট্রোকের লক্ষণ হলে দেরি না করে সরাসরি জরুরি বিভাগে যান।
নিউরোসাইন্স হাসপাতালে ডাক্তার দেখানোর গাইড লাইন নিয়ে ভিডিও ইউটিউব চ্যানেলে দেয়া আছে এবং পোস্টের কমেন্টেও লিংক দেয়া আছে।
💡 মনে রাখবেন:
ব্রেন বা মাথার রোগ অবহেলা করলে বড় বিপদ হতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দ্রুত সঠিক চিকিৎসা নিন।
📌 পোস্টটি শেয়ার করুন—আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে ❤
#সরকারি_হাসপাতাল ে_চিকিৎসা #ডাক্তার #চিকিৎসা #মেডিকেল