01/09/2026
সুদূর চীন থেকে আন্তর্জাতিক অঙ্গনে মানসম্পন্ন রড ও স্টিল উৎপাদনের জন্য সুপরিচিত ফারম্যাক স্টিল (Farmac Steel) কোম্পানির সম্মানিত প্রতিনিধি আমাদের অফিসে শুভ আগমন জানান।
ফারম্যাক স্টিল কোম্পানি আন্তর্জাতিক স্টিল ইন্ডাস্ট্রিতে তাদের সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মাননিয়ন্ত্রণ এবং বিশ্বমানের রড সরবরাহের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত।
তাদের মতো একটি শীর্ষস্থানীয় কোম্পানির প্রতিনিধি বাংলাদেশে এসে হাওলাদার বাণিজ্যালয়-কে বেছে নেওয়া এবং আমাদের সাথে সৌজন্য সাক্ষাত করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সম্মানের।
উন্নত মানের রড সরবরাহ ও সার্বিক ব্যবসা সম্প্রসারণ সংক্রান্ত আলোচনার পাশাপাশি তাঁর সাথে অত্যন্ত আন্তরিক সময় কাটলো। বাণিজ্যিক সম্ভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের পর স্মরণীয় মুহূর্তটি ফ্রেমে বন্দি করে নিলাম।
আমাদের ব্যবসার সততা, সুনাম এবং গ্রাহক সেবার প্রতি আস্থা রেখে সুদূর চীন থেকে আগমনের জন্য তাঁকে হাওলাদার বাণিজ্যালয়-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্য সেরা মানের কনস্ট্রাকশন সামগ্রী ও বিশ্বস্ত সেবা নিশ্চিত করতে আমাদের পথচলা এভাবেই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।
হাওলাদার বাণিজ্যালয়
ভুরঘাটা, কালকিনি, মাদারীপুর।
01403-330333 01864103040
#হাওলাদার_বাণিজ্যালয়