23/01/2024
ভালো ইট চেনার উপায়:
=====================
আপনার স্বপ্নের বাড়ি নির্মান করার চিন্তা করলেই আগে ভাবতে হয় ইটের কথা। আর তখনই মাথা ব্যথা হয় ভালো ইটের আইডিয়া নিয়ে। আপনার যদি ভালো ইট সম্পর্কে আইডিয়া না থাকে তবে সে সম্পর্কে জেনে নিন আমাদের পেইজ থেকে।
১) প্রথমে একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটতে থাকুন। যদি আঁচড় পড়ে তাহলে বুঝবেন ইটটি ভালো না।
২) এরপর একটি ইট দিয়ে আর একটি ইটকে আঘাত করুন, যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো।
৩) আবার দুইটি ইটকে ইংরেজি বর্ণ T এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিবেন, যদি ভেঙ্গে যায় তাহলে বুঝবেন ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো।
৪) একটি ইটকে পানিতে ভিজালে যদি বুদবুদ করে পানি শোষণ করে এবং পানি ঘোলাটে হয়, তাহলে বুঝবেন এটি ভালো ইট নয়।
৫) কোনো ইটকে ভেঙ্গে টুকরা করা হলে যদি টুকরা গুলোর রঙ দেখতে একই রকম হয়, তবে এটি ভালো ইট।
৬) ইটের ধার ও কোণ গুলো যদি সূক্ষ ও তীক্ষ্ণ হয় তবে বুঝতে হবে এটি ভালো ইট।
৭) ইটের পৃষ্ট মসৃণ ও সমতল হলে বুঝবেন সেটি ভালো ইট।
৮) ইটের মাপ আদর্শ থাকবে, যেমনঃ (৯.৫" x ৪.৫" x ২.৭৫")
৯) ইটের ওজন ৩.৫ কেজির বেশী হবে না।
১০) ভালো ইট পানিতে ভেজালে আয়তনে পরিবর্তন হয় না।
ইটের প্রকারঃ
------------------------
ইট চার প্রকার...
১। ১ম শ্রেনীর ইট।
২। ২য় শ্রেনীর ইট।
৩। ৩য় শ্রেনীর ইট।
৪। পিকেট ইট।
যারা বাড়ি নির্মান করছেন বা করবেন তাদের জন্য পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ ।
★এরকম আরও পোস্ট পেতে পেজে লাইক দিয়ে ফলো করে রাখুন ...