09/02/2026
নাহিদ ও সেন্টু
মাটির গন্ধে ভেজা সকাল, ঘামে লেখা দিন,
সেন্টুর হাতে অভিজ্ঞতা, নাহিদের চোখে স্বপ্নের ঋণ।
বাবা চলে সামনে রেখে, ছেলে ধরে পেছনের হাল,
কর্মই তাদের পরিচয়, শ্রমই জীবনের চাল।
সত্য কথা মুখে তাদের, সোজা পথে চলা,
লোভ-লালসা দূরে ঠেলে, নিষ্ঠাতেই গড়া ভোলা।
নাহিদ দেখে বাবাকে, শেখে নীরব পাঠ,
মানুষ হওয়া মানে যে—কাজ আর সৎ স্বভাব।
গ্রামের কাঁচা রাস্তায়, রোদ্দুর-ছায়ার গান,
বাবা-ছেলের বন্ধনে বাঁধা দুইটি প্রাণ।
নাহিদ আর সেন্টু—নাম দুটি আলাদা হলেও,
কর্ম, সততা আর ভালোবাসায় একসাথেই চলে।
আ. আ. মাসুম
হিতিমপাড়া /মেহেরপুর
০৯/০২/২০২৬ ইং
সকাল: ৯:৩০মিনিট