Blocktech

Call Directions Website Contact the business

Blocktech Blocktech is an eco-friendly cement block manufacturing company. Our goal is to provide alternative products to build a safe and sustainable country.

🌱 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ | সবুজ বাংলাদেশের পথে আমাদের অঙ্গীকারআজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ...
09/07/2026

🌱 বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ | সবুজ বাংলাদেশের পথে আমাদের অঙ্গীকার

আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য হলো।

অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর পরিবেশ, বন সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন বিষয়ে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে সরকারের এই আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আমার দৃঢ় বিশ্বাস, পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, শিল্পখাত ও প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব।

এই লক্ষ্য বাস্তবায়নে BlockTech Ltd. প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ উৎপাদনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

BlockTech Ltd.-এর কিছু উল্লেখযোগ্য অবদান:

✅ পোড়ামাটির ইটের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কংক্রিট ব্লক উৎপাদন।
✅ কৃষিজমির উর্বর টপসয়েল রক্ষা এবং ইটভাটা নির্ভরতা কমাতে কাজ।
✅ কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ হ্রাসে কার্যকর ভূমিকা।
✅ শিল্পবর্জ্য ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে Circular Economy বাস্তবায়নের প্রচেষ্টা।
✅ পরিবেশবান্ধব, টেকসই ও জলবায়ু সহনশীল নির্মাণ প্রযুক্তির প্রসারে সচেতনতা সৃষ্টি।

আমরা বিশ্বাস করি, সবুজ বাংলাদেশ গড়তে নীতিগত সহায়তা, উদ্ভাবনী প্রযুক্তি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব একসাথে কাজ করলে বাংলাদেশের নির্মাণ খাতে একটি যুগান্তকারী পরিবর্তন সম্ভব।

BlockTech Ltd. ভবিষ্যতেও সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচির বিশ্বস্ত অংশীদার হিসেবে কাজ করে যাবে—একটি সবুজ, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।

🌿 "Protect Nature Today, Secure Tomorrow."
🌍 Together, let's build a Greener Bangladesh.

ইটের বিকল্প, পরিবেশের সুরক্ষা: গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শনে মাননীয় প্রতিমন্ত্রীআলমগীর কবীর, গাজীপুর থেকে:পরিব...
05/07/2026

ইটের বিকল্প, পরিবেশের সুরক্ষা: গাজীপুরে কংক্রিট ব্লক কারখানা পরিদর্শনে মাননীয় প্রতিমন্ত্রী

আলমগীর কবীর, গাজীপুর থেকে:

পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বৃদ্ধি, কৃষিজমি সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরের গাছা থানাধীন মৈরান এলাকায় অবস্থিত রাজ কংক্রিট অ্যান্ড ব্লক উৎপাদনকারী কারখানা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

রবিবার (৫ জুলাই ২০২৬) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে প্রতিমন্ত্রী কারখানার আধুনিক উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন এবং কংক্রিট ব্লক প্রস্তুতের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি এবং এর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রচলিত পোড়া ইটের পরিবর্তে কংক্রিট ব্লকের ব্যবহার সময়ের দাবি। এটি একদিকে যেমন পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে সহায়ক, অন্যদিকে নির্মাণ ব্যয় সাশ্রয়, দ্রুত নির্মাণকাজ সম্পন্ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, সরকার পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিবেশ সংরক্ষণে সরকার খাল পুনঃখনন, ব্যাপক বৃক্ষরোপণ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংক্রিট ব্লক শিল্পের প্রসারও সেই পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনারই একটি অংশ। এ শিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে গঠনমূলক ও প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আরেফিন বাদল,গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাফিজ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার অফিসার ইনচার্জ গোলাম রব্বানী, বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, আহসান হাবীব, নির্বাহী পরিচালক মো. শাহরিয়ার রাফিদা, ওমর ফারুক খানসহ সমিতির নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মাননীয় প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংক্রিট ব্লক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি লে. কর্নেল (অব.) শাখাওয়াত হোসেন।

মতবিনিময় সভায় বক্তারা দেশের টেকসই অবকাঠামো নির্মাণে কংক্রিট ব্লকের ব্যবহার বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ নিশ্চিতকরণ এবং সরকারি-বেসরকারি সকল উন্নয়ন প্রকল্পে এর ব্যাপক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবেশবান্ধব এই নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়লে ইটভাটার ওপর নির্ভরশীলতা কমবে, পরিবেশ ও কৃষিজমি রক্ষা পাবে এবং দেশের নির্মাণ খাতে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসার ঘটবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সরকারের আন্তরিক সহযোগিতা, কার্যকর নীতিমালা এবং উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের কংক্রিট ব্লক শিল্প আরও বিকশিত হবে। এর ফলে একটি সবুজ, নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গঠনে এই শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

22/06/2026
22/06/2026

The one and only, a complete Eco-friendly blocks manufacturer is Blocktech Ltd

Contact us

Blocktech Ltd

House 248, Road 03, Baridhara DOHS

01983665588, 01985116600

22/06/2026

Blocktech Ltd blocks, eco-friendly solution for future Bangladesh

Even a dog is adopted if ot smiles....
15/05/2026

Even a dog is adopted if ot smiles....

15/05/2026

Our factory, ecofriendly green factory, no pollution, no harm to nature.....

This is called sustainability of the nature, we contribute greatly to the circular economy of the country

Address

Rupganj
Narayanganj

Alerts

Be the first to know and let us send you an email when Blocktech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Blocktech:

Shortcuts

Share