25/02/2026
ঢাকার আর্মি গলফ ক্লাবে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি চার দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্ট’। টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক, বিদেশিসহ দেশের সব ক্লাব থেকে প্রায় ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন।
৭ ফেব্রুয়ারি গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এ সময় আরও উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ, ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
ক্রাউন সিমেন্ট পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, পরিচালক মোঃ আলমাস শিমুল, সোলায়মান কবির এবং মুশশারাত মাহাজাবিন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে সিমেন্ট রপ্তানিতে ২০ বছরের বেশি সময় ধরে শীর্ষে থাকা ক্রাউন সিমেন্ট দেশের ঐতিহ্যকে ধরে রাখতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে আসছে।