Taslim Traders

Taslim Traders You will get all the products for building your house from us. Price and means we are the best.

সাশ্রয়ী দামে আপনার স্বপ্নের বাড়ী তৈরীর জন্য সঠিক পণ্য পেতে আজই যোগাযোগ করুন।

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এ গৌরবময় দিনে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সেই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রম হারা মা বোনদে...
15/12/2024

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের এ গৌরবময় দিনে কৃতজ্ঞচিত্তে স্মরণ করি সেই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের এবং সম্ভ্রম হারা মা বোনদের যাঁরা নিজেদের জীবন, রক্ত, এবং আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই প্রিয় স্বাধীনতা এনে দিয়েছেন।
এই দিনটি শুধু বিজয়ের দিন নয়, এটি একটি জাতির সম্মান, সাহস, এবং আত্মপরিচয়ের মাইলফলক। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের শপথ নিতে হবে, আমরা এই দেশকে শান্তি, প্রগতি, এবং সমৃদ্ধির শিখরে নিয়ে যাব।
জয় হোক স্বাধীনতার, জয় হোক বাংলাদেশের।

02/10/2024

যেদিন থেকে মসজিদের ইমামরা কান্না করে সমাজের নিকৃষ্ট মানুষদের জন্য দোয়া করা বন্ধ করবে তারপরদিন থেকে সমাজের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে এর আগে না। পেট চালানোর জন্য মসজিদকে কেন্দ্র না করে প্রশাসনের কেন্দ্র বানানোর চেষ্টা শুরু করেন চাকরি না থাকলে কইরেননা মসজিদের মেম্বারেই বসা লাগবে এমন কোনো কথা নাই।

15/09/2024

হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছিলেন মানবতার সর্বোত্তম আদর্শ। তার চরিত্র, ব্যবহার, এবং নৈতিক গুণাবলি মানুষকে আলোকিত ও অনুপ্রাণিত করে। তিনি সকল গুণাবলির পরিপূর্ণ রূপ ছিলেন এবং তার জীবন মানুষের জন্য একটি সম্পূর্ণ মডেল হিসেবে গণ্য হয়। এখানে তার কিছু গুরুত্বপূর্ণ গুণাবলি তুলে ধরা হলো:
১. সততা ও সত্যবাদিতা:
নবীজি তার জীবনের শুরু থেকেই সততা এবং সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিলেন। মক্কার মানুষ তাকে "আল-আমিন" (বিশ্বস্ত) এবং "আস-সাদিক" (সত্যবাদী) নামে ডাকত।
তিনি কখনো মিথ্যা বলতেন না এবং সবসময় মানুষকে সত্যের পথে আহ্বান করতেন। তার কথা এবং কাজ সবসময় একই রকম ছিল।
২. দরদ ও সহানুভূতি:
নবীজী সবসময় দরিদ্র, এতিম, অসহায় এবং নিপীড়িতদের পাশে দাঁড়াতেন। তিনি তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তাদের কষ্ট দূর করতে সবসময় চেষ্টা করতেন।
তিনি শুধু মুসলিমদের জন্যই নয়, বরং সকল মানুষের কল্যাণে কাজ করতেন। এমনকি যারা তার শত্রু ছিল, তাদের প্রতিও তিনি সদয় আচরণ করতেন।
৩. দয়া ও ক্ষমাশীলতা:
নবী মুহাম্মদ (সা.) ছিলেন অসাধারণ দয়ালু এবং ক্ষমাশীল। মক্কা বিজয়ের সময়, যারা তাকে অত্যাচার করেছিল, তাদের সকলকেই তিনি ক্ষমা করে দেন।
তিনি প্রতিশোধের পরিবর্তে সবসময় শান্তি এবং ক্ষমার পথে চলতে মানুষকে উৎসাহিত করতেন।
৪. ধৈর্য ও সহিষ্ণুতা:
নবীজি অনেক কঠিন পরিস্থিতি এবং কষ্টের মধ্যে দিয়ে গেছেন, তবুও তিনি সবসময় ধৈর্য ধারণ করতেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন।
তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য এবং সহিষ্ণুতা ছিল দৃশ্যমান। তিনি কখনো কোনো বিষয়ে তাড়াহুড়ো করতেন না বা রাগান্বিত হতেন না।
৫. ন্যায়বিচার ও সমতা:
নবীজী সবসময় ন্যায়বিচারের পক্ষে ছিলেন এবং সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। তিনি ধনী-গরীব, শ্বেত-অশ্বেত সকলের সাথে সমান আচরণ করতেন।
তিনি বলেছিলেন যে কেউ অপরের প্রতি অন্যায় করলে তাকে তার দায়িত্বের মুখোমুখি হতে হবে, এবং তিনি সবসময় সঠিক বিচার প্রতিষ্ঠা করতেন।
৬. পরিবারপ্রেমী:
নবী মুহাম্মদ (সা.) একজন আদর্শ স্বামী এবং পিতা ছিলেন। তিনি তার স্ত্রীদের প্রতি সদয়, ভালোবাসাপূর্ণ এবং ন্যায়পরায়ণ ছিলেন।
তিনি তার সন্তানদের প্রতি মমতাপূর্ণ ছিলেন এবং তাদের সঠিকভাবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট ছিলেন।
৭. আত্মনিবেদিত ইবাদতকারী:
নবীজী সবসময় আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন। তিনি নিয়মিত সালাত আদায় করতেন, রোজা রাখতেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করতেন।
তিনি মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য এবং ইবাদতের শিক্ষা দিয়েছেন এবং তার পুরো জীবন ইবাদতে পরিপূর্ণ ছিল।
৮. আন্তরিকতা ও বিনম্রতা:
নবী মুহাম্মদ (সা.) অত্যন্ত বিনয়ী ছিলেন। তিনি কখনো অহংকার করতেন না এবং সবসময় সাধারণ মানুষের সাথে মিশে থাকতেন। তিনি নিজেকে কখনো অন্যদের থেকে আলাদা মনে করতেন না এবং সবসময় মানুষের সাথে ভালভাবে আচরণ করতেন।
৯. নেতৃত্বগুণ:
নবীজী একজন চমৎকার নেতা ছিলেন। তিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং সে রাষ্ট্রের নেতৃত্বে একজন সফল নেতা হিসেবে পরিচিত হন।
তার নেতৃত্বে মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন গোত্র ও ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
১০. পরিশ্রমী ও আত্মনির্ভরশীল:
নবী মুহাম্মদ (সা.) তার জীবনের শুরু থেকেই পরিশ্রম করতেন। তিনি ব্যবসা করতেন এবং সবসময় নিজের কাজ নিজে করতেন। তিনি অন্যদের উপর নির্ভরশীল ছিলেন না।
উপসংহার:
নবী মুহাম্মদ (সা.) ছিলেন এক অনন্য আদর্শ, যার জীবনধারা মানবতার জন্য আলোকিত পথ। তার চরিত্রের প্রতিটি দিক ছিল অসাধারণ এবং তার শিক্ষাগুলো মানবজাতিকে শান্তি, ন্যায়বিচার, এবং মানবিক মূল্যবোধের পথে পরিচালিত করে।

13/08/2024

*উমরাহ কাফেলায় বুকিং চলছে*

🕋 নিরাপদ ও নির্ঝঞ্ঝাট বাইতুল্লাহ সফরের জন্য আপনার বিশ্বস্ত সহযোগী পিরোজপুর ট্রাভেল এজেন্সিতে।

✈ #সফরের তারিখ:- ১৬ সেপ্টেম্বর ২০২৪ ( সম্ভাব্য )

🟢 ইকোনমি প্যাকেজ ✅
১২৫,০০০/ টাকা - খাবার ছাড়া,
১৩৫,০০০/= টাকা - খাবার সহ।

🔴 ফ্রী উপহার সামগ্রী:-
(১) মহিলাদের হিজাব (২) গলায় ঝুলানো বুকের ব্যাগ (৩) পিঠের ব্যাগ (৪) জুতার ব্যাগ ।

🔴এয়ার টিকেট :- ট্রানজিট বিমানে (ঢাকা থেকে জেদ্দা - মদিনা থেকে ঢাকা ফ্লাইট)।

🟢 হোটেল মক্কা: মানারাত আল ইমান অথবা সিমিলার। পায়ে হেটে হারামাইন শরীফের দূরত্ব ৬৫০/৭০০ মিটার।

🟢 হোটেল মদিনা: রাইয়ান -৪, আনসার কুবা অথবা সিমিলার। পায়ে হেটে হারামাইন শরিফের দুরত্ব ৫৫০/৬০০ মিটার।

👉 মক্কায় ৭ দিন ও মদিনা ৬ দিন থাকার ব্যাবস্থা। ( হাসবেন্ড এবং ওয়াইফ ) এক রুমে থাকতে চাইলে জনপ্রতি অতিরিক্ত ১২০০০/ টাকা চার্জ যুক্ত হবে।

👉 সকল ট্রান্সপোর্ট:- জেদ্দা এয়ারপোর্টে থেকে মক্কা হোটেল, মক্কা হোটেল থেকে মদিনা হোটেল , মদিনা হোটেল থেকে মদিনা এয়ারপোর্টে ট্রান্সপোর্ট (মার্সিডিজ বেঞ্জ এসি বাস)

👉 মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মদিনা জিয়ারাহঃ মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর, খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি , মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি

👉 মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন ।
মক্কা জিয়ারাহঃ- জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস, নবিজির জন্মস্থান, আবু জেহেলের বাড়ি।

👉 এর বাইরে তায়েফ, জিরানা, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া বদর প্রান্তর আরব সাগর ইত্যাদি যায়গায় যাওয়ার ব্যাবস্তা করে দেয়া যাবে তাদের নিজেদের খরচে যেতে হবে।

📌 িশেষ_দ্রষ্টব্যঃ-
আমাদের সাথেই আপনি কেন যাবেন ??
👉 আমাদের রয়েছে বারংবার ভ্রমণকারী অভিজ্ঞ মোয়াল্লীম গাইড ।
👉 কোরআন ও হাদিসের বিদগ্ধ আলেমেদ্বীন।
👉 সৌদি আরবের প্রসিদ্ধ ইউনিভার্সিটি (মদিনা,উম্মুল কোরা, তাবুক, কিং সাউথ ) থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী মোয়াল্লিম।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার।

🟢 ওমরার জন্য বুকিং দিতে যোগাযোগ 📲☎ 01719101200
01911665514
01711006704

শান্তি ও মানবতার ধর্ম ইমলাম মাকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান। ইসলামের দৃষ্টিতে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিনগুণ বেশ...
12/05/2024

শান্তি ও মানবতার ধর্ম ইমলাম মাকে দিয়েছে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান। ইসলামের দৃষ্টিতে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিনগুণ বেশি। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে-হজরত আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি নবি করিম (সা.)-এর খেদমতে উপস্থিত হয়ে জানতে চান, ‘হে আল্লাহর রাসূল! মানুষের মধ্যে আমার কাছে সর্বোত্তম সেবা লাভের অধিকার কার?’ নবি করিম (সা.) বলেন, ‘তোমার মায়ের।’ লোকটি আবার জানতে চান, ‘তারপর কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ লোকটি আবার জানতে চান, ‘তারপর কার?’ তিনি বললেন, ‘তোমার মায়ের।’ লোকটি আবারও জানতে চান, ‘তারপর কার?’ তিনি বললেন, ‘তোমার পিতার।’ (বুখারি ও মুসলিম)। নবজাতক হজরত ঈসা (আ.)-এর মুখে রাব্বুল আলামিন ভাষা দিয়েছিলেন, হজরত ঈসা (আ.) বলেন, ‘আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমি যেন আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করি (অনুগত ও বাধ্য থাকি); আমাকে করা হয়নি উদ্ধত, অবাধ্য ও দুর্ভাগা হতভাগ্য (সূরা মারিয়াম : ৩০-৩২)। হাদিসে বলা হয়েছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বনি ইসরাইলের নবি হজরত মূসা (আ.)-এর প্রতিও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল। আল্লাহ বলেন-‘আর আমি বনি ইসরাইল থেকে এ অঙ্গীকার নিয়েছি যে, তোমরা আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না, পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে’ (সূরা-২ বাকারাহ, আয়াত-৮৩)।

মায়ের মূল্য অনেক বেশি। পুরো পৃথিবী বিক্রি করে দিলেও মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। মা তার পুরো জীবনটা অকাতরে বিলিয়ে দেন শুধু তার সন্তানের জন্য। ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ। তারপর অসহ্য প্রসব যন্ত্রণাকে স্বাগত জানিয়ে সন্তানকে দুনিয়াতে আলো দেখান! আড়াই বছর বুকের দুধ পান করান। তারপর সব দুঃখ কষ্টকে আড়াল করে সন্তানকে লালন-পালন করে বড় করেন। ইসলামে মাকে অনেক বেশি মর্যাদায় ভূষিত করা হয়েছে। আল্লাহতায়ালা পবিত্র কুরআনে বলেন- ‘তোমার রব নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য কারও ইবাদত করবে না এবং মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করবে; তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক কিছু বলো না এবং তাদের ভর্ৎসনা করো না। তাদের সঙ্গে কথা বলো সম্মানসূচক নম্রভাবে’ (সূরা বনি ইসরাইল-২৩)। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয়; এতে কোনো সন্দেহ নেই- এক. মা-বাবার দোয়া তার সন্তানের জন্য; দুই. মুসাফিরের দোয়া ও তিন. অত্যাচারিত ব্যক্তির দোয়া অত্যাচারীর বিরুদ্ধে’ (সুনানে আবু দাউদ-১৫৩৮)। ইমাম বুখারি (রহ.)-এর বাল্যকালেই তার পিতা মারা যান। তিনি তার মায়ের কোলেই লালন-পালন হতে লাগলেন। বাল্যকালে একবার অসুস্থ হয়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। এমতাবস্থায় তার মা তার জন্য অস্থির হয়ে ওঠেন। কারণ তিনি সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতেন। সন্তানের অসুস্থতা মায়ের জন্য কতটা বেদনাদায়ক তা কেবল একজন মা-ই অনুভব করতে পারেন। ছেলের অসুস্থতার জন্য তিনি রবের কাছে দোয়া করতে থাকেন। সন্তানের জন্য মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এক রাতে তিনি আল্লাহতায়ালার কাছে অনেক দোয়া করলেন, এর কিছু দিন পর তিনি স্বপ্নে হজরত ইবরাহিম (আ.)কে দেখলেন। তিনি বললেন, তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে উঠে দেখতে পান ইমাম বুখারি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন! সুবহানাল্লাহ। মায়ের দোয়াটা কত বেশি কার্যকর! পৃথিবীর সব মানুষ ভুলে যায়, স্বার্থপরতা করে, ছেড়ে চলে যায়; কিন্তু মা এ জায়গায় ভিন্ন। কোনো দিন সন্তানকে ছেড়ে যাওয়ার চিন্তাও করেন না; সন্তানকে আগলে রেখে কোলেপিঠে করে মানুষ করতে চেষ্টা করেন। মাবিহীন জীবন মরুভূমির মতো, জলহীন সমুদ্রের মতো। মায়ের কোলে রয়েছে পৃথিবীর সব সুখ। মায়ের কোলটা যে কত বিশাল একটি আশ্রয়স্থল তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বুঝবে না বা বোঝানো সম্ভব হবে না। মাকে ছাড়া যখন থাকতে হয় তখন এক মুহূর্তও হয়ে ওঠে শ্বাসরুদ্ধকর। মনে হয় দম যেন বন্ধ হয়ে আসে। মা তো অক্সিজেনস্বরূপ। মা না থাকা মানে শুধু মা না থাকাই নয়; বরং মা না থাকার সঙ্গে আরও হাজারও সমস্যা যুক্ত হয়ে যায় অটোমেটিক। আর তখন মানবজীবন হয়ে ওঠে সবচেয়ে দুর্বিষহ! যার মা আছে, সে কখনোই গরিব নয়। মা থাকলে না খেয়েও মনে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। আল্লাহতায়ালা পৃথিবীর সব জীবিত মাকে সুস্থ রাখুন এবং যারা পরলোকে চলে গেছেন তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উঁচু জায়গায় স্থান করে দিন। আল্লাহতায়ালা সূরা বনি ইসরাইলের ২৪নং আয়াতে এরশাদ করেছেন- ‘রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী সাগীরা’ অর্থাৎ হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়ামায়া, মমতাসহকারে আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন। মা তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বনবি মুহাম্মদ (সা.) বলেছেন, যখন কোনো অনুগত সন্তান নিজের মা-বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে। মহান আল্লাহ তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সাওয়াব দান করেন (বায়হাকি মিশকাত, পৃষ্ঠা-৪২১)।

14/04/2024

সকলে বাংলা নববর্ষের শুভেচ্ছা নিবেন!
উৎসবের আয়োজনে বেহায়াপনা থেকে বেঁচে থাকুন।
উন্মত্ততার আগে জেনে রাখুন মহান আল্লাহ তায়ালা বলেনঃ তওবা তাহাদের জন্য নহে যাহারা আজীবন মন্দ কাজ করে, অবশেষে তাহাদের কাহারও মৃত্যু উপস্থিত হইলে সে বলে, 'আমি এখন তওবা করিতেছি' এবং তাহাদের জন্যও নহে, যাহাদের মৃত্যু হয় কাফির অবস্থায়। ইহারাই তাহারা যাহাদের জন্য মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা করিয়াছি।
(সূরা নিসাঃ আয়াত ১৮)

🌙সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

🌙
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

06/04/2024

ফিৎরা দেওয়ার নিয়ম হলো ঈদের চাঁদ দেখার পরে এবং ঈদের নামাজ আদায়ের আগে। আর এটাই সদাকাতুল ফিতর।
এখন কথা হলো যরা বলে এই এক সা' পরিমাণ ফিৎরা আদায় করতে হবে খাদ্য দিয়ে তাদের কাছে প্রশ্ন বর্তমান সমসাময়িক পৃথিবীতে এক সা' কিভাবে দিবেন যেখানে কারো সংসারে গম, যব, ময়দা, খেজুর আর আঙুরের প্রয়োজনই নেই? অথবা এটা নিলেও ঐ মুহুর্তে বিক্রি করে টাকা বের করার মতো ব্যাবস্থা অন্তত এদেশে নেই। অথচ সারা দুনিয়ার আলেমরা ফতোয়া দিচ্ছে টাকা দিয়া ফেতরা আদায় হবে, সেক্ষেত্রে আপনারা কেন ইজমাকে মানছেননা? মানুষের তো খাবারের প্রয়োজন, খেজুর আর যব, গম নিয়ে তারা করবে কি? আবার আপনারা চালাকি করে আটার হিসাব করেন অথচ খেজুর বা আঙুরের হিসাব করেননা😀 দ্বীনকে সহজ করেন, এভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেননা, যারা টাকা দেওয়ার পক্ষে ফতোয়া দিছে তারা একদম গন্ডমূর্খ না।

লাইলাতুল কদর, আমাদের জীবনের সবচেয়ে মহৎ রাত, হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত, এই রাত আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনার র...
06/04/2024

লাইলাতুল কদর, আমাদের জীবনের সবচেয়ে মহৎ রাত, হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ রাত, এই রাত আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনার রাত।
আল্লাহর রহমতে আমাদের সকলের জীবন ঈমানের আলোয় উজ্জ্বল হোক।
শবে কদরে সকলের দোয়া কবুল হোক।
আমিন।

Address

Bramankati, Pirojpur Sadar, Pirojpur
Pirojpur
8500

Opening Hours

Monday 07:30 - 19:30
Tuesday 07:30 - 19:30
Wednesday 07:30 - 19:30
Thursday 07:30 - 19:30
Friday 07:30 - 11:00
Saturday 07:30 - 19:30
Sunday 07:30 - 19:30

Telephone

+8801911665514

Alerts

Be the first to know and let us send you an email when Taslim Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Taslim Traders:

Share