26/04/2026
সন্মানিত ডিলার বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গতকাল (২৫/৪/২০২৬) ইংরেজি তারিখে বাংলাদেশ এ্যালুমিনিয়াম প্রোফাইল ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের মিটিং অনুষ্ঠিত হয়, উক্ত মিটিংয়ে সব ধরনের অ্যালুমিনিয়াম প্রোফাইলের ইনভয়েস মূল্যের উপর ৭% ডিসকাউন্ট কমানোর সিদ্ধান্ত হয়েছে, যা ১ মে ২০২৬ ইংরেজি তারিখ হতে কার্যকর হবে। সুতরাং সম্মানিত ডিলার বৃন্দকে ইনভয়েস মূল্যের উপর ৭% ডিসকাউন্ট কমিয়ে বিক্রয় কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করা হলো।
বিশেষ দ্রষ্টব্য: মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী ৭% ডিসকাউন্ট কমানোর জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী ৩ মাসের এভারেজে কোন পণ্য/ প্রোফাইল প্রদান করা হবে না।
বিনীত -চুং হুয়া এলুমিনিয়াম ইন্ডাস্ট্রি পিএলসি।