19/07/2026
রুদ্ধশ্বাস ফাইনালে কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? ⚽ 🇦🇷 🇪🇸
বিশ্বকাপের দীর্ঘ রোমাঞ্চকর সফর শেষে এবার বিশ্বজয়ের চূড়ান্ত মুহূর্ত! নিউজার্সি স্টেডিয়ামে (ইউএসএ) আগামী ২০শে জুলাই রাত ১টায় (১৯শে জুলাই দিবাগত রাত) ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মুকুট পরার মহা-লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি—আর্জেন্টিনা ও স্পেন। একদিকে লিওনেল মেসির জাদুকরী নেতৃত্ব আর আলবিসেলেস্তেদের টানা চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, অন্যদিকে লামিন ইয়ামালদের টিকিটাকা ফুটবল ও স্প্যানিশদের অদম্য তারুণ্য।
বিশ্বকাপের এই স্বপ্নের ফাইনালে শেষ হাসি কে হাসবে এবং সোনালী ট্রফি উঁচিয়ে ধরবে বলে আপনার মনে হয়? সঠিক প্রেডিকশন করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার!
কুইজে অংশগ্রহণ করার নিয়ম:
১. কমেন্ট বক্সে আজকের ফাইনালে বিজয়ী (চ্যাম্পিয়ন) দলের নাম প্রেডিক্ট করুন (যেমন: আর্জেন্টিনা অথবা স্পেন, ম্যাচ নির্ধারিত ৯০ মিনিটে ড্র হলে লিখুন 'ড্র')।
২. সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ডিজিটাল র্যানডম সিলেকশনের মাধ্যমে ১ জন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন আমাদের আকর্ষণীয় গিফট হ্যাম্পার!
⏳ উত্তর দেওয়ার শেষ সময়: ২০শে জুলাই, রাত ০১:০০ টা (ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত)।
বিশেষ দ্রষ্টব্য:
১. Heidelberg Materials Bangladesh PLC-এর কর্মচারী/কর্মকর্তাবৃন্দ এই কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।
২. কুইজে অংশগ্রহণকারীদের অবশ্যই আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে লাইক দিতে হবে।
৩. কর্তৃপক্ষ এই ক্যাম্পেইনের যেকোনো শর্তাবলী পরিবর্তন বা পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় বাতিল করার অধিকার রাখে।