AL AMANA STONE CRUSHER

AL AMANA STONE CRUSHER AL AMANA STONE CRUSHER is a leading and trusted seller & supplier of stone chips and sand in Bangladesh.

আমরা পাথর ও বালির নির্ভরযোগ্য বিক্রেতা ও সরবরাহকারী হিসেবে সকলের কাছে একটি আস্থা ও বিশ্বাসের নাম। আমাদের লক্ষ্য হলো আপনার প্রতিটি চাহিদা পূরণ করা এবং সর্বোচ্চ মানের পণ্য সরবরাহ করা। আমরা আপনার প্রয়োজন অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা মানের পাথর এবং বালি সরবরাহ করি আমাদের নিজস্ব প্রতিনিধির মাধ্যমে।

পাথরঃ ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং, শারপিন, উৎতমা, ভুটানের তোসা, ইন্ডিয়ান সেবক/ড্রেনড্রপ,

রাইডার, ভিয়েতনাম, দুবাই এবং ইন্ডিয়ান সাদা/কালো এলসি পাথর।

বালিঃ দুর্গাপুর, ভূয়াপুর, কুষ্টিয়া, পঞ্চগড় এবং সিলেটের বালি।

আমরা ব্যবসায় সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী। তাই আমরা কোনো বাকিতে পাথর বা বালি বিক্রি করি না।সকল প্রকার আর্থিক লেনদেন আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডিজিটাল পেমেন্ট (বিকাশ, নগদ, রকেট) এর মাধ্যমে সম্পন্ন হয়। বিক্রয় পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা আমরা আন্তরিকতার সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করি। আমরা শুধু পণ্য বিক্রি করি না, আমরা আপনার প্রকল্পের সাফল্য নিশ্চিত করতে অংশীদার হিসেবে কাজ করি। ছোট প্রোজেক্ট থেকে শুরু করে বৃহৎ নির্মাণ কাজ পর্যন্ত, সঠিক মালামাল পেতে আপনি আমাদের উপর নির্ভর করতে পারেন। আমরা নিশ্চিত করি আপনার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ মান। আমাদের বন্ধুত্বপূর্ণ এবং অভিজ্ঞ দল সর্বদা আপনাকে ফোনালাপে তথ্য দেওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে সহযোগিতা করতে প্রস্তুত। গুণগতমান বা পরিষেবাতে আপস না করে আমরা সাশ্রয়ী মূল্য অফার করি।

আপনি অনলাইনে বা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন। আপনার বিশ্বাস অর্জন এবং সেরা অভিজ্ঞতা দেওয়া আমাদের প্রতিশ্রুতি।

AL AMANA STONE CRUSHER is a name of trust and confidence for everyone. We supply stones and boulders to different places in the country, such as Bhola Ghat, Bichanakandi, Jaflong, Sharapin, Uthma, Tosa of Bhutan, India, Sebak/Drendrop, Rider, Vietnam, Dubai, and Indian Black/White LC. You also supply different sands, such as Durgapur, Bhuyapur, Kushtia, Pochaghar and Sylhet. We believe in honesty, transparency, and accountability as the cornerstones of our business. This commitment is reflected in our practices:

# No Credit Sales: All transactions are conducted with complete transparency. We do not sell or provide stones or sands on credit.

# Secure Payments: All financial activities are processed securely through our company's bank account or reliable digital payment platforms like bKash, Nagad, and Rocket.

-Sale Support: Should any unexpected issues arise after a sale, we are dedicated to resolving them through sincere discussion and mutual understanding. Why Choose AL AMANA STONE CRUSHER?

# Unmatched Quality: We guarantee the best quality materials for your construction needs.

# Exceptional Service: Our friendly, knowledgeable team is here to support you every step of the way, from selecting the perfect materials to ensuring timely delivery.

# Great Value: We offer competitive prices without ever compromising on the quality of our products or the excellence of our service.

# Convenience: Ordering is simple! You can place orders online or by phone, and we provide flexible delivery options designed to fit your schedule. At AL AMANA STONE CRUSHER, our mission is to build solid, lasting relationships with our customers by consistently delivering superior materials and outstanding service. We are committed to earning your trust and providing the best possible experience every time.

🎊🎉  োবারক 🎊🎉আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ!" #...
27/05/2026

🎊🎉 োবারক 🎊🎉

আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ!

" #তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিনকুম"
অর্থ: "আল্লাহ পাক আমাদের ও আপনার সকল নেক আমল এবং কোরবানি কবুল করুন।"

পবিত্র ঈদুল আজহার এই মহিমান্বিত সময়ে, ত্যাগ ও কোরবানির মহিমায় উজ্জ্বল হোক আমাদের চারপাশ। মহান আল্লাহর দরবারে প্রার্থনা-তিনি যেন আমাদের সকল ত্যাগ কবুল করেন এবং আমাদের দান করুন সুস্থ, ঋণমুক্ত, সমৃদ্ধ ও আনন্দময় জীবন।

আমাদের সকল সম্মানিত কাস্টমার, সাপ্লায়ার, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।আপনার বিশ্বস্ততা ও সহযোগিতা আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। নিরাপদে এবং আনন্দময় কাটুক আপনার ও আপনার পরিবারের ঈদ।
🕌 𝗘𝗜𝗗_𝗨𝗟_𝗔𝗗𝗛𝗔_𝟮𝟬𝟮𝟲
🗓️ 𝟮𝟴.𝟬𝟱.𝟮𝟲


25/05/2026

#পবিত্র_হজ_২০২৬ 🤲🕋🤲

.............. لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা।
লাব্বাইকা লা - শারিকা লাকা লাব্বাইক।
ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক।
লা শারিকা লাকা লাব্বাইকা। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা।
অর্থঃ-‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই,সব সাম্রাজ্যও তোমার।’
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে এবার যারা হজ পালন করছেন, তাদের সকলের হজ্ব কবুল হোক এবং সামনের বছরগুলোতে যারা হজ পালন করার চিন্তাভাবনা করছেন কিংবা করবেন তাদের মনের বাসনা যেন আল্লাহ পূরণ করেন। আল্লাহর ঘরে উপস্থিত হাজীদের উসিলায়,পৃথিবীজুড়ে সকল মুসলিম ভাই বোনদের ঘরে ঘরে শান্তি যেন বিরাজমান থাকে এবং সকলে যেন শান্তি এবং সুস্থতা নিয়ে বেঁচে থাকে এই প্রার্থনা।
📓 হজ মহান আল্লাহর নির্দেশ এবং একটি ইবাদত।ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে অন্যতম হজ। আরবি হজ শব্দের অর্থ সংকল্প করা বা ইচ্ছা করা। কোরআনুল কারিমে ১০২ বার হজ শব্দটি উল্লেখ রয়েছে। হজ আর্থিক এবং শারীরিক ইবাদত। তাই আল্লাহ তাআলা আর্থিক ও শারীরিকভাবে সক্ষম প্রত্যেক ব্যক্তিকে পরিপূর্ণভাবে হজ সম্পাদন করার নির্দেশ দিয়েছেন। এ ফরজ হজের উদ্দেশ্য হলো মহান আল্লাহর তাআলার সন্তুষ্টি অর্জন করা।
🖇️ #সংযুক্তিঃ আরাফা দিবসের রোজা, পূর্বের এক বছর ও পরের এক বছরের গুনাহের কাফফারা হয়ে যায়।(সহিহ মুসলিম, হাদিস নং- ১১৬২)। তবে এ রোজা হাজিদের জন্য নয়, বরং যারা হজ্জ করতে আসেনি তাদের জন্য। হাজিদের জন্য আরাফার দিবসে রোজা রাখা মাকরুহ।
📌২০২৬ এর ২৬ মে (মঙ্গলবার) আরাফা দিবস। আমরা সকলে চেষ্টা করব যারা হজ পালন করতে পারেনি তারা এই দিন রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।


#হজ

 #বিশ্ব_মা_দিবস_২০২৬ 🌸💐মা-একটি ছোট্ট শব্দ, অথচ এর ভেতর লুকিয়ে থাকে পুরো পৃথিবীর মায়া, নিরাপত্তা আর ভালোবাসা। জীবনের প্রত...
09/05/2026

#বিশ্ব_মা_দিবস_২০২৬ 🌸💐

মা-একটি ছোট্ট শব্দ, অথচ এর ভেতর লুকিয়ে থাকে পুরো পৃথিবীর মায়া, নিরাপত্তা আর ভালোবাসা। জীবনের প্রতিটি ক্লান্ত পথে মা-ই সেই আশ্রয়, যেখানে ফিরে গেলে সব কষ্ট যেন একটু হালকা হয়ে যায়। তাঁর দোয়া অদৃশ্য ঢালের মতো আমাদের আগলে রাখে, আর তাঁর ভালোবাসা নিঃস্বার্থতার সবচেয়ে সুন্দর উদাহরণ হয়ে থাকে।

মা কখনো শুধু একজন মানুষ নন; তিনি আমাদের প্রথম শিক্ষক, প্রথম সাহস, প্রথম প্রেরণা এবং জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য ছায়া। নিজের সুখ ভুলে সন্তানের হাসিতে যিনি শান্তি খুঁজে নেন, তিনিই মা। তাঁর ত্যাগের কোনো হিসাব হয় না, তাঁর ভালোবাসার কোনো শেষ নেই।

আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। যেসব মায়েরা নীরবে সংসার, সন্তান, পরিবার ও সমাজকে সুন্দর করে গড়ে তুলছেন-তাঁদের প্রতিটি অবদান আমাদের হৃদয়ে চিরদিন সম্মানের সঙ্গে রয়ে যাবে।

আজকের এই বিশেষ দিনে শুধু নিজের মা নয়, পৃথিবীর সকল মমতাময়ী নারীকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। প্রতিটি মায়ের মুখে ফুটুক প্রশান্তির হাসি, প্রতিটি মায়ের হৃদয় ভরে উঠুক সন্তানের ভালোবাসা ও সম্মানে।

মায়ের ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে পবিত্র আশীর্বাদ। 🌸

#মা



02/05/2026
আন্তর্জাতিক শ্রম দিবসের শুভেচ্ছা! 🧑🏭✨"নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি।"[আল-কুরআন, সূরা বালাদ, আয়াতঃ ৪]হয...
30/04/2026

আন্তর্জাতিক শ্রম দিবসের শুভেচ্ছা! 🧑🏭✨

"নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর করে সৃষ্টি করেছি।"
[আল-কুরআন, সূরা বালাদ, আয়াতঃ ৪]

হযরত মুহাম্মাদ (ﷺ) শ্রমিকের অধিকার সম্পর্কে বলেছেন,
"তোমরা যা খাবে, তা থেকে তাদের (শ্রমিককে) খাওয়াবে এবং যা পরিধান করবে, তা তাকে পরিধান করতে দেবে।"
- [বুখারি ও মুসলিম]
"শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও।"- [ইবনে মাজাহ]

"শ্রমিকের ঘামেই গড়ে উঠে সভ্যতার ইমারত" - এই মহৎ কথা স্মরণ রেখে আমরা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সকল শ্রমজীবী ভাই-বোনদের। আপনারা দেশের অগ্রগতির অমূল্য রত্ন, যাদের কঠোর পরিশ্রম, দক্ষতা, ও নিষ্ঠা গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ। আজকের এই দিনে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ও ন্যায্য অধিকার কামনা করি।





শুভ নববর্ষ - ১৪৩৩! 🌺🎉🌼নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অফুরান সম্ভাবনা। প্রতিটি দিন হোক নতুন স্বপ্নের সূচনা,...
13/04/2026

শুভ নববর্ষ - ১৪৩৩! 🌺🎉🌼

নতুন বছর আপনার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও অফুরান সম্ভাবনা। প্রতিটি দিন হোক নতুন স্বপ্নের সূচনা, প্রতিটি প্রভাত হোক নতুন আশা আর সাফল্যের আলোয় উজ্জ্বল।

পৃথিবী যেন আর কোনো সহিংসতা, যুদ্ধ কিংবা অশান্তির সাক্ষী না হয়। বরং শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বন্ধনে আমরা একে অপরের প্রতি সম্মান, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে দিই।
আমাদের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠুক আরও সুন্দর, নিরাপদ ও শান্তিময় পৃথিবী।

আমাদের প্রত্যাশা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারি একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক পৃথিবী। এই নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক শান্তি, ভালোবাসা, আনন্দ এবং নতুন সম্ভাবনার বার্তা।

আমাদের কোম্পানি পক্ষ থেকে সকলের জন্য রইল শুভ নববর্ষের হৃদয়ঙ্গম শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার জীবনে সাফল্য, সৌভাগ্য ও আনন্দের নতুন দিগন্ত উন্মোচন করুক। 🌟
..O...


🏗️ নির্মাণে সেরা মানের বালি  #ধোবাউড়ার_নিতাই_নদীর_বালিআপনার স্বপ্নের বাড়ি হোক কিংবা ছোট-বড় যেকোনো নির্মাণ প্রজেক্ট - স্...
09/04/2026

🏗️ নির্মাণে সেরা মানের বালি #ধোবাউড়ার_নিতাই_নদীর_বালি

আপনার স্বপ্নের বাড়ি হোক কিংবা ছোট-বড় যেকোনো নির্মাণ প্রজেক্ট - স্থায়িত্ব, শক্তি ও মান অনেকটাই নির্ভর করে সঠিক নির্মাণসামগ্রীর ওপর। আর সেই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে বালি অন্যতম। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নিতাই নদী ও আশপাশের উৎসস্থল থেকে উত্তোলিত মোটা দানার মানসম্মত বালি এখন আপনার নির্মাণকাজে দিতে পারে আরও শক্ত ভিত্তি ও দীর্ঘস্থায়ী নির্ভরতা। 🏠

🐝 নির্মাণ সামগ্রীর নামঃ #ধোবাউড়ার_মোটা_বালি।
🐝 প্রাপ্তি স্থানঃ ধোবাউড়া উপজেলা, ময়মনসিংহ জেলা।
🐝 উৎস নদীসমূহঃ নিতাই (নেতাই) নদী, কংস নদী এবং আশেপাশের সীমান্তবর্তী খরস্রোতা নদী-নদীসমূহ।
🐝 বালুর প্রকৃতিঃ পরিষ্কার, মোটা দানার, ঝকঝকে,লবণমুক্ত, ময়লাবিহীন এবং নির্মাণ উপযোগী মানসম্মত বালি।
🐝 রঙঃ হালকা ধূসর থেকে হালকা বাদামী /স্থানভেদে কিছুটা লালচে আভা।
🐝 সাইজঃ মোটা দানার বালি; Fineness Modulus (F.M.) সাধারণত ২.৩-৫ + এর মধ্যে।
🐝 ব্যবহার উপযোগিতাঃ কংক্রিট, ঢালাই, রোড কনস্ট্রাকশন ও বিভিন্ন অবকাঠামোগত কাজে উপযোগী।
🐝 পরিবহন ব্যবস্থাঃ সড়কপথ ঢাকা ও কাছাকাছি পার্শ্ববর্তী জেলাগুলোতে দ্রুত এবং নিরবচ্ছিন্ন ভাবে ড্রাম ট্রাক অথবা ছয় চাকার বড় ট্রাকের মাধ্যমে সরাসরি প্রজেক্ট সাইটে দ্রুত এবং নিরাপদ ডেলিভারি।

মেঘালয়ের উজান থেকে নেমে আসা নিতাই (নেতাই) নদী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের মেঘালয় অঞ্চলে উৎপত্তি হওয়া এই নদী পরে দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা ও পোড়াকান্দুলিয়া অতিক্রম করে নেত্রকোনার দিকে প্রবাহিত হয়ে কংস নদীর সঙ্গে মিলিত হয়েছে। ময়মনসিংহের উত্তর সীমান্তঘেঁষা ধোবাউড়া উপজেলা প্রায় ২৫২.২৩ বর্গকিলোমিটার আয়তনের একটি প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ এলাকা। উপজেলার উত্তরাংশে রয়েছে পাহাড়ি টিলা ও সীমান্তবর্তী ভূপ্রকৃতি। সরকারি তথ্যপৃষ্ঠায় ধোবাউড়া উপজেলায় নদী হিসেবে নিতাই,কংস, ঘাগটিয়া, তারাই, সুতিয়া, সাতারখালি ও সোমেশ্বরী নদীর উল্লেখ রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের প্রাকৃতিক সম্পদের তালিকায় ধোবাউড়া বালুমহাল এবং গুমুরিয়া নদীর বালুমহালেরও উল্লেখ পাওয়া যায়।

ধোবাউড়ার ভৌগোলিক অবস্থান ও উজানের পাহাড়ি প্রবাহের কারণে এ অঞ্চলের নদীগুলো বর্ষায় বালু, নুড়ি ও খনিজসমৃদ্ধ পলি বয়ে আনে। এর ফলে নিতাই নদী ও আশপাশের নদীপথে প্রাকৃতিকভাবে জমা হয় মোটা দানার নির্মাণ উপযোগী বালি, যা নির্মাণখাতে বিশেষ চাহিদা তৈরি করেছে। মৌসুমভেদে বিশেষ করে ঘোষগাঁও, কালিকাবাড়ি, রায়পুর এবং আশপাশের নদীসংলগ্ন এলাকা, এমনকি কামাক্ষ্যা মন্দির সংলগ্ন স্থান থেকেও নিয়ম তান্ত্রিকভাবে ইজারা ভিত্তিক বালু উত্তোলন, সংগ্রহ ও সরবরাহ হয়।

স্থানীয় শ্রমিকরা ভোর থেকেই কোদাল, শিক, বস্তা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়েন। নদীর তলদেশ থেকে সংগ্রহ করা বালি নৌকা, ট্রলি বা ট্রাকের মাধ্যমে ঘাটে আনা হয়। পরে সেগুলো আলাদা ক্যাটাগরিতে শ্রেণিবদ্ধ করে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ধোবাউড়ার বালি শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি এখন স্থানীয় ও আঞ্চলিক নির্মাণবাজারে আস্থার একটি নাম।

💪 আমাদের অঙ্গীকারঃ
আমরা শুধুমাত্র নির্মাণ সামগ্রী সরবরাহ করি না, বরং সততা ও স্বচ্ছতার মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়তে বিশ্বাসী। সঠিক পরিমাপ ও গুণগত মান নিয়ে আমাদের আপসহীন প্রতিশ্রুতি। আপনার ব্যক্তিগত বাড়ি কিংবা বড় প্রজেক্টের জন্য বালির প্রয়োজন হলে, আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ, আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত।

📞 সরাসরি অর্ডার বা বিস্তারিত জানতে কল করুনঃ
☎️ 01755673963
☎️ 01779934851

📧 ই-মেইলঃ
[email protected]
[email protected]
📌 নোটঃ তথ্যগত কোনো অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা নিয়মতান্ত্রিক, দায়িত্বশীল এবং পরিবেশসচেতন সরবরাহ ব্যবস্থায় বিশ্বাসী। অনিয়মতান্ত্রিক বা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো পদ্ধতিকে আমরা সমর্থন করি না। 🌱

আল আমানা ট্রেডিং কোম্পানি - নির্মাণ শিল্পে আপনার বিশ্বস্ত সহযোগী।
---

#ধোবাউড়ার_বালি #নির্মাণ_সামগ্রী

🏗️ পাকুর ব্ল্যাক স্টোনঃ আপনার স্বপ্নের নির্মাণে মজবুত ভিত্তি!আপনি কি আপনার স্বপ্নের স্থাপনার জন্য আপসহীন গুণগত মানের পাথ...
25/03/2026

🏗️ পাকুর ব্ল্যাক স্টোনঃ আপনার স্বপ্নের নির্মাণে মজবুত ভিত্তি!

আপনি কি আপনার স্বপ্নের স্থাপনার জন্য আপসহীন গুণগত মানের পাথর খুঁজছেন? দীর্ঘস্থায়িত্ব ও সর্বোচ্চ শক্তির নিশ্চয়তায় বেছে নিন ইন্ডিয়ান পাকুর ব্ল্যাক স্টোন।

📋 পণ্যের বিবরণ ও কারিগরি তথ্যঃ🥍
🪨 স্থানীয় নামঃ পাকুর ব্ল্যাক স্টোন / ইন্ডিয়ান পাকুর ব্ল্যাক স্টোন (LC)।
🪨 উৎপত্তিস্থলঃ ভারতের ঝাড়খন্ড রাজ্যের পাকুর জেলা (প্রধানত)। পশ্চিমবঙ্গের কিছু খনি এলাকাতেও ব্ল্যাক স্টোন পাওয়া যায়)।
🪨 আমদানি রুটঃ সোনা মসজিদ স্থলবন্দর (চাঁপাইনবাবগঞ্জ) ও ভোমরা স্থলবন্দর (সাতক্ষীরা)।
🪨 পাথরের ধরনঃ পাহাড়ি মেশিন ক্রাশড ব্ল্যাক স্টোন।
🪨 রঙঃ কুচকুচে কালো।
🪨 বিক্রয়যোগ্য সাইজঃ ৩/৪", ৫/৮"(৩/৪ ডাউন ), ১/২" ।
🪨 আকৃতিঃ সম্পূর্ণ কৌণিক (Angular) / Machine Crushed
🪨 গুণমানঃ সঠিক সাইজিং, চমৎকার গ্রেডিং এবং অত্যন্ত উচ্চ কম্প্রেসিভ স্ট্রেন্থ (৫০-১০০+ MPa)।
🪨 বিক্রয় পদ্ধতিঃ টন/সিএফটি (কিউবিক ফিট) হিসেবে।
🪨 পরিবহনঃ ডাম্প ট্রাক / সাধারণ ট্রাকের মাধ্যমে সরাসরি দেশের যেকোনো সাইটে দ্রুত পৌঁছে দেওয়া হয়।
🪨 ধারণক্ষমতাঃ প্রতি ট্রাকে প্রায় ৫৫০ থেকে ৮৫০ সিএফটি (ট্রাকের ধরন অনুযায়ী)।

🏮কেন ইঞ্জিনিয়ার/ঠিকাদার পাকুর ব্ল্যাক স্টোন বেছে নেন?🥍
▪️ শক্তিশালী ও নির্ভরযোগ্যঃ উন্নতমানের নির্মাণকাজ (RCC, রাস্তা, ভবন), অত্যন্ত উচ্চ কম্প্রেসিভ স্ট্রেন্থ- ভূমিকম্প প্রতিরোধী ও দীর্ঘমেয়াদি স্থাপনার জন্য আদর্শ।
▪️ পারফেক্ট গ্রেডিংঃ আধুনিক ক্রাশারে ভাঙা, ফলে কংক্রিট মিক্সিংয়ে সর্বোচ্চ বন্ধন ও মজবুতি নিশ্চিত।
▪️বিশ্বস্ততার প্রমাণঃ বড় বড় আবাসন প্রকল্প, রাস্তা ও শিল্প ভবনে ব্যাপকভাবে ব্যবহৃত।

🤝 আমাদের অঙ্গীকার ও গ্রাহক সেবাঃ🥍
আমরা শুধু পণ্য সরবরাহ করি না, আস্থা ও সম্পর্কের ভিত্তিতে সেবা দিতে বিশ্বাস করি। আপনার নির্মাণ প্রকল্পে যেকোনো পরিমাণ পাকুর ব্ল্যাক স্টোন লাগুক, নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সততা, সঠিক পরিমাপ এবং মানসম্পন্ন পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ।

✅ ২৪/৭ সাপোর্টঃ আপনার যেকোনো প্রশ্ন বা চাহিদার সমাধানে আমাদের টিম সবসময় প্রস্তুত।
✅ শিপিং সময়ঃ নির্ধারিত স্থান থেকে সাইটে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সরবরাহ নিশ্চিত করা হয়।

💼 মূল্য নির্ধারণঃ🥍
আমাদের পাথরের মূল্য প্রতিযোগিতামূলক ও যুক্তিসঙ্গত।সর্বশেষ মূল্য ও বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন।

📞 সরাসরি অর্ডারের জন্য যোগাযোগ করুনঃ🥍
☎️ 01710-623888 | 01716-241121
☎️ 01779-938792 | 01400-179070
☎️ 01755-673963 | 01779-934851
📧 ই-মেইলঃ
[email protected]
[email protected]
🌐 ওয়েবসাইট লিংক: প্রথম কমেন্টে দেখুন 👇
আল আমানা স্টোন ক্রাশার - নির্মাণ শিল্পে আপনার বিশ্বস্ত সহযোগী।
#পাকুরপাথর #পাকুরব্ল্যাকস্টোন #নির্মাণসামগ্রী #সিভিলইঞ্জিনিয়ারিং #রিয়েলএস্টেট #কনস্ট্রাকশন #বাংলাদেশ #পাথরসরবরাহকারী

 #রক্তে_লেখা_ইতিহাস, হৃদয়ে লাল-সবুজ! 🇧🇩আমাদের স্বাধীনতা কেবল একটি মানচিত্র নয়, এটি লাখো প্রাণের স্পন্দন আর লাল-সবুজের অব...
25/03/2026

#রক্তে_লেখা_ইতিহাস, হৃদয়ে লাল-সবুজ! 🇧🇩

আমাদের স্বাধীনতা কেবল একটি মানচিত্র নয়, এটি লাখো প্রাণের স্পন্দন আর লাল-সবুজের অবিনাশী অহংকার। আজ শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের বুকের রক্তে ভিজে এই মাটি হয়েছিল পবিত্র। তাদের অসীম সাহস আর আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মাথা নত না করার মন্ত্র। জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অতল শ্রদ্ধা, যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন আকাশে নিশ্বাস নিচ্ছি।

এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হোক - আমরা কেবল ঐতিহ্যের ধারক নই, বরং আধুনিক ও মানবিক মূল্যবোধের কারিগর হবো। আমরা এমন এক বাংলাদেশ গড়বো যেখানে:

📯 ন্যায়বিচার ও সাম্যঃ প্রতিটি নাগরিকের অধিকার হবে সুরক্ষিত, আইনের শাসনে দূর হবে সকল অবিচার।

🚀 মেধা ও প্রযুক্তিঃ নতুন প্রজন্ম গড়ে তুলবে এক 'স্মার্ট বাংলাদেশ', যেখানে উদ্ভাবন আর সৃজনশীলতা হবে আমাদের মূল শক্তি।

🤝 বৈষম্যহীন সমাজঃ ধর্ম, বর্ণ আর শ্রেণিভেদে কোনো ভেদাভেদ থাকবে না; শিক্ষা ও সুযোগ হবে সবার জন্য উন্মুক্ত।

🧺 উদার মানবিকতাঃ অসাম্প্রদায়িকতা আর পরমতসহিষ্ণুতা হবে আমাদের জাতীয় চরিত্রের প্রধান বৈশিষ্ট্য।

স্বাধীনতা মানে কেবল শৃঙ্খল মুক্তি নয়, স্বাধীনতা মানে অন্ধকার জয় করে আলোর দিকে ধাবিত হওয়া। আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা একতাবদ্ধ হই একটি সুন্দর, সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ জাতি গঠনে।

#স্বাধীনতা_দিবস


#উৎসর্গঃ সকল ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা অগণিত সাধারণ মানুষের প্রতি।

শান্তি, সমৃদ্ধি ও শুভ্রতায় ভরে উঠুক ঈদের প্রতিটি মুহূর্ত! 🎊🌙​পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্ব...
19/03/2026

শান্তি, সমৃদ্ধি ও শুভ্রতায় ভরে উঠুক ঈদের প্রতিটি মুহূর্ত! 🎊🌙

​পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুস্বাস্থ্য এবং অফুরন্ত সমৃদ্ধি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত কাস্টমার, সাপ্লায়ার, ব্যবসায়িক অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই ঈদের অকৃত্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।

​পাথরের মতো মজবুত হোক আমাদের সম্পর্কের ভিত্তি, আর ঈদের এই আনন্দঘন মুহূর্ত আপনার ও আপনার পরিবারের জন্য নিয়ে আসুক প্রশান্তি আর পরম তৃপ্তি। আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার জীবন হয়ে উঠুক সুস্থ, হাস্যোজ্জ্বল এবং ঋণমুক্ত। আসুন, বিভেদ ভুলে আমরা ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করি এবং একে অপরের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেই।

ঈদগাহে পৌঁছা পর্যন্ত আমাদের সবার কণ্ঠে ধ্বনিত হোক সেই #পবিত্র_মহিমাঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবার! লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার! আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ!

সবাইকে আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা- ঈদ মোবারক!
𝗘𝗜𝗗_𝗨𝗟_𝗙𝗜𝗧𝗥
#ঈদুল_ফিতর

🏏 ​পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন! টাইগারদের এই অদম্য স্...
15/03/2026

🏏 ​পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে জানাই প্রাণঢালা অভিনন্দন!

টাইগারদের এই অদম্য স্পৃহা আর লড়াকু মানসিকতা আমাদের গর্বিত করেছে। জয়ের এই ধারা অব্যাহত থাকুক। ​অভিনন্দন টিম বাংলাদেশ! 🐅💪

Address

Upazila: Sylhet Sadar, , Union: Khadimnagor, , PO: Shayeb Bazar, , PS: Airport
Sylhet

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801755673963

Alerts

Be the first to know and let us send you an email when AL AMANA STONE CRUSHER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AL AMANA STONE CRUSHER:

Share