18/12/2025
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন—এই সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর অকালপ্রয়াণে একটি সাহসী কণ্ঠস্বর নীরব হয়ে গেল। সমাজ ও আন্দোলনের প্রতি তাঁর নিষ্ঠা, স্পষ্ট বক্তব্য এবং আপসহীন অবস্থান আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবে।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন। আমিন।